প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতার নামে মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতার নামে মামলা

নিউজ ডেস্কঃ রাজশাহীর বাঘা উপজেলায় কর্মী সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের নামে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

আদালতের বিচারক মারুক আল্লাম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছেন। মামলার পরবর্তী দিন ৯ আগস্ট নির্ধারণ করেছেন।

মামলায় আবু সাইদ চাঁদসহ ৮ জনকে আসামি করা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *