মোটরসাইকেল কিনে না দেওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার সদর উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় সাব্বির হোসেন (১৭) নামের এক কলেজছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার (২৭ জুলাই) রাত পৌনে সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত সাব্বির উপজেলার হায়দারপুর তালবাগান এলাকার মৃত রাশেদুল ইসলামের ছেলে। সে চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

সাব্বিরের পরিবারের সদস্যরা জানান, মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার মায়ের কাছে বায়না করে সাব্বির। মোটরসাইকেল কিনে না দেওয়ায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িতেই বিষপান করে সে। রাত ১০টার স্বজনরা জানলে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে তার পাকস্থলি থেকে বিষ ওয়াশ করার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়ার্ডে রাখার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে মারা যায় সাব্বির।

ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, অতিমাত্রায় বিষপান করে সাব্বির হোসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়। ভর্তির কিছুক্ষণের মধ্যে সে মারা যায়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, মোটরসাইকেল কিনে না দেওয়ায় সাব্বির হোসেন বিষপান করে মারা যায়। তার মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *