মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

কাপ্তাইয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত ১

নিউজ ডেস্কঃ রাঙামাটির কাপ্তাই উপজেলার রিজার্ভমুখ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিখিল দাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত নিখিল দাশ সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী বলে জানিয়েছে পুলিশ। তিনি একই এলাকার মৃদুল দাশের ছেলে। তার মরদেহ উদ্ধার করে কাপ্তাই থানায় আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন।

ওসি জানান, বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে কাপ্তাই রিজার্ভমুখ এলাকায় টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালালে নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি চালায়। এ সময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া যায়। তিনি জনসংহতি সমিতির সহযোগী হিসেবে কাজ করতেন। তার বাড়িও একই এলাকায়।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, ওই এলাকা থেকে প্রচুর গুলির শব্দ শোনার কথা জানিয়েছিলেন স্থানীয়রা। পরে জেনেছি একজন মারা গেছেন। এর বেশি কিছু জানি না।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official