কটিয়াদীতে ইঞ্জিন বিকল, ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

কটিয়াদীতে ইঞ্জিন বিকল, ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তঃনগর এগার সিন্দুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওেয়ের স্টেশন মাস্টার ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এগার সিন্দুর প্রভাতী ট্রেনটি ছেড়ে যায়। কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকায় পৌঁছানোর আগে হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে বলে জানা গেছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *