বরিশালে কীর্তন‌খোলা নদী থেকে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশালে কীর্তন‌খোলা নদী থেকে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ব‌রিশা‌লের কীর্তন‌খোলা নদীর তীর থে‌কে এক অজ্ঞাত তরুণীর অর্ধগ‌লিত লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে লাশ‌টি উদ্ধার ক‌রে ব‌রিশাল শের ই বাংল‌া মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

ব‌রিশাল সদর নৌ থানা পু‌লি‌শের ও‌সি হাসনাত জামান ব‌লেন, ব‌রিশাল নগরীর পলাশপু‌রের মোহাম্মদপুর সংলগ্ন কীর্তনখোলা নদীর তী‌রে আনুমা‌নিক ২৫ বছর বয়সি এক তরুণীর লাশ স্থানীয়রা দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয়।

ঘটনাস্থ‌লে এ‌সে থ্রি পিস প‌রি‌হিত লাশ‌টি উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

লা‌শের শরী‌রে কো‌নো আঘা‌তের চিহ্ন পাওয়া যায়‌নি, ত‌বে লাশ‌টি অর্ধগ‌লিত ছি‌লো। এছাড়া লা‌শের প‌রিচয় জানার চেষ্টা চল‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পু‌লি‌শের এই কর্মকর্তা।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *