ইভিএম কেনার নতুন প্রকল্প নিয়ে সভায় নির্বাচন কমিশন

ইভিএম কেনার নতুন প্রকল্প নিয়ে সভায় নির্বাচন কমিশন

নিউজ ডেস্কঃঃ জাতীয় সংসদ নির্বাচনে আরও বেশি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে চাই নির্বাচন কমিশন (ইসি)। এজন্য প্রায় সোয়া দুই লাখ ইভিএম মেশিন কিনতে হবে। এ নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর নির্বাচন কমিশন ভবনে সভা শুরু হয়েছে। ইভিএম কেনার প্রকল্প নিয়ে প্রকল্প প্রস্তাবের খসড়া তোলা হবে সভায়। কমিশনের মতামত নিয়ে প্রস্তাবটি চূড়ান্ত করার পর তা অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকে অন্যান্য কমিশনাররা ছাড়াও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠকের সময় অধিকাংশ দলই ইভিএম-এর বিপক্ষে মত দেয়। আওয়ামী লীগসহ চারটি দল ভোট চেয়েছে ইভিএমে। এ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসির কাছে এখন দেড় লাখ ইভিএম আছে। একদিনে ১৫০ আসনে ভোট করতে হলে আরও প্রায় ২ লাখ ইভিএম প্রয়োজন হবে। এজন্য প্রয়োজন প্রায় ১০ হাজার কোটি টাকা।

ইসি সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, ইভিএম কেনা ছাড়াও রক্ষণাবেক্ষণের জন্য এই বিশাল পরিমাণ অর্থ লাগবে। এজন্য প্রাথমিকভাবে প্রকল্প প্রস্তাবটি তৈরি করা হয়েছে। এজন্য মূল তিনটি খাতে ব্যয় ধরা হয়েছে। খাত তিনটি হলো- প্রায় দুই লাখ ইভিএম কেনা, ইভিএম সংরক্ষণের ব্যবস্থা এবং এ সংক্রান্ত জনবল তৈরি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *