ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে নৌ পুলিশের অভিযানে ৪ মণ জাটকা জব্দ

রুপন কর অজিত : বরিশালে নৌ পুলিশ অভিযান চালিয়ে ৪ মণ জাটকা জব্দ করেছে। নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিনের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার মো. দীন-ই আলমের নেতৃতে বরিশাল সদর নৌ থানার একটি অভিযানিক টিম শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল সংলগ্ন সড়কে শনিবার রাত ১০টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত জাটকা বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সেতুর ঢালে টোলঘর সংলগ্ন স্থানে ঢাকাগামী একাধিক পরিবহণে অভিযান চালিয়ে আনুমানিক ৪ মণ জাটকা জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো রবিবার সকালে নগরীর বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। নৌ পুলিশ বরিশাল জোনের সহকারী পুলিশ সুপার জানান, নৌ পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। নৌ পুলিশের জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official