বরিশালে নৌ পুলিশের অভিযানে ২০ কেজি জাটকা জব্দ

বরিশালে নৌ পুলিশের অভিযানে ২০ কেজি জাটকা জব্দ

রুপন কর অজিতঃ বরিশালে নৌ পুলিশের অভিযানে ২০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি ) সকাল ৬টায় পোর্ট রোড,সাগরদি ও রুপাতলি মাছ বাজারের জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা হয়।

এ সময় বরিশাল পোর্টরোড মাছ বাজারের বিভিন্ন দোকান থেকে ২০কেজি জাটকা উদ্ধার করা হয়।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নেতৃত্বে , সহকারী পুলিশ সুপার মোঃ দীন-ই- আলম সার্কেল ও এসআই মোঃ আলাউদ্দীন আল মাসুম সহ নৌ পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বরিশাল সহকারী পুলিশ সুপার মোঃ দীন-ই- আলম জানান, বিশেষ সুত্রের মাধ্যমে আমরা জানতে পারি বাজারে জাটকা বিক্রি করা হচ্ছে।তাই আজ সকাল আমরা এসব বাজারে অভিযান চালাই এবং ২০ কেজির মত জাটকা জব্দ করতে সক্ষম হই।
পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো কতৃপক্ষের নির্দেশনায় বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে।

তিনি আরো জানান, জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে।বরিশাল নৌ পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *