আজ মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষেধ

ইলিশের পোনা ও জাটকা সংরক্ষণে আজ মধ্যরাত থেকে দু’মাস চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি অভয়াশ্রমে সবধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীতে অভয়াশ্রম চলাকালে কোনো জেলেকেই নদীতে নামতে দেওয়া হবে না।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, নিষেধাজ্ঞা চলাকালীন কোনো জেলেকে নদীতে নামতে দেওয়া হবে না।

এ সময় তালিকাভুক্ত ৪৪ হাজার ৩৫ জেলেকে প্রতিমাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *