প্রাণিসম্পদ দপ্তরের সাবেক হেড ক্লার্কের মরদেহ উদ্ধার

প্রাণিসম্পদ দপ্তরের সাবেক হেড ক্লার্কের মরদেহ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিষখালী নদীতে ভাসছিল প্রাণিসম্পদ দপ্তরের সাবেক হেড ক্লার্ক শাখাওয়াত হোসেন ওরফে শুক্কুর খানের (৭৫) মরদেহ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত শাখাওয়াত হোসেন বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওয়কাঠি গ্রামের বাসিন্দা। তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের হেডক্লার্ক ছিলেন।

রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা বলেন, বিষখালী নদীর নাইয়া পাড়া এলাকা থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পরিবারের বরাতে ইউপি সদস্য বলেন, বিকেলে বৃষ্টির পর তিনি ঘর থেকে বেরিয়ে মীরের হাটে আসেন। এরপর কি হয়েছে কেউ বলতে পারে না। পরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি কীভাবে নদীতে পড়েছেন সেই বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবুও মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *