ভোলায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে সিএনজির ২ যাত্রী নিহত

ভোলায় কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে সিএনজির ২ যাত্রী নিহত

ভোলা-চরফ্যাশন সড়কের বক্সখালি এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি/তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা সিএনজির যাত্রী ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পরিচয় পাওয়া যায়নি।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি/তদন্ত) জাকির হোসেন জানান, সোমবার দুপুরে বোরহানউদ্দিন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভোলার দিকে আসছিল। এ সময় বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও আর দুজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *