মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশাল বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১০২৬, বহিষ্কার ৩

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৬ জন পরীক্ষার্থী। সেইসঙ্গে এই পরীক্ষায় মোট ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।

তিনি জানান, বিভাগের ৬ জেলায় ১৯০ টি পরীক্ষা কেন্দ্রে আজ মোট ৮৫ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা ছিলো। তবে অংশগ্রহন করেছে ৮৪ হাজার ২৭৯ জন। অনুপস্থিতির সংখ্যা ১০২৬ জন। শতকরা হিসেবে এর হার ১ দশমিক ২০।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ২৭৭ জন রয়েছে, এরপর ভোলায় ২১৬জন, পটুয়াখালীতে ২০৮ জন, পিরোজপুরে ১২৩ জন, বরগুনায় ১০৭ ও ঝালকাঠিতে ৯৫ জন রয়েছে।

অপরদিকে বহিষ্কৃত তিন শিক্ষার্থীর মধ্যে বরিশাল সদর উপজেলার চরামদ্দি ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ জন, ঝালকাঠি সদরের বিজি ইউনিয়ন একাডেমি কেন্দ্রে ১ জন, ও ভোলার চরফ্যাশনে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়
কেন্দ্রে ১ জন রয়েছে।

উল্লেখ্য, বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় ১ হাজার ৪৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যারমধ্যে ছাত্র সংখ্যা ৪৩ হাজার ৭২৭ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৭৩ জন। পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ৩৫টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা হোসেন জানান, প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষা তারা তিন ঘণ্টার নিয়েছেন বলে, এবারের পরীক্ষায়ও পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। সব ধরনের প্রস্তুতি তারা অগেই নিয়ে রেখেছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official