পিরোজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে নয়ন বড়াল (৩) নামের এক শিুশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ মে) দুপুরে এ ঘটনাটি ঘটে।

নিহত নয়ন বড়াল উপজেলার দীর্ঘা ইউনিয়নের ঘোষকাঠী গ্রামের পরিতোষ বড়ালের ছেলে।

স্থানীয় বিজন মজুমদার জানান, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ শিশুটির মা তাকে পাচ্ছেন বলে জানান। পরে শিশুটিকে স্থানীয়রা রায়বাড়ির খালে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পিরকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান জানান, শিশুটিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, শিশুটির মৃত্যুরে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *