মেয়েকে ধর্ষণের মামলায় বাবা গ্রেপ্তার

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি মো. আজিম বেপারীকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২ মে) সকালে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানান। তিনি বলেন, আসামি আজিম তার বড় মেয়েকে তার স্ত্রীর অগোচরে নিয়ে ধর্ষণ করে। পরে তার স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।

মামলায় ১৩ মাস জেল খাটার পর জামিনে বের হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। মামলার রায়ের পর থেকে শ্যামপুর থানা এলাকায় আত্মগোপনে ছিল।

মো. ফজলুল হক জানান, ২০২১ সালের ২৪ ডিসেম্বর শাহবাগ থানায় আজিম বেপারীর (৪০) বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অপরাধে মামলা দায়ের করা হয়। বিচারিক কার্যক্রম শেষে আজিম বেপারীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *