মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল ভোলা

ভোলায় বসতঘর থেকে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

ভোলায় বসতঘর থেকে কুলসুম বেগম (৪০) নামের ৪ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর পুলিশ । আজ সোমবার (১৫ মে) সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের সাজিকান্দি এলাকায় বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুলসুম বেগম ওই ইউনিয়নের মো. তছির মাঝি স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, একটি মারধরের মামলায় আসামি হওয়ায় তছির মাঝি বেশ কয়েক বছর ধরে শ্বশুরবাড়িতে পালিয়ে রয়েছেন। কুলসুম বেগম তিন সন্তান নিয়ে স্বামীর বাড়িতে অবস্থান করছেন। রোববার রাতে কুলসুম বেগম দুই শিশুকে ঘরে ঘুমিয়ে পড়েন। বড় ছেলে মো. হানিফ নদীতে মাছ শিকারে যায়। সকালে স্থানীয়রা কুলসুমের ঘর থেকে শিশুদের কান্নার শব্দ পেয়ে সেখানে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে নিহতের বড় ছেলে বাড়িতে এসে পুলিশে খবর দেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, ধারালো অস্ত্রের আঘাতে কুলসুম বেগমকে হত্যা করা হয়েছে। কী কারণে এমন হত্যাকাণ্ড সেটির তদন্ত চলছে।

ওসি মো: শাহীন ফকির জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official