বরিশালে অটোরিকশা চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

বরিশালে অটোরিকশা চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

বরিশালের বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ছিটকে পড়া মোটরসাইকেল চালক অটোরিকশার নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।

বুধবার (২১ জুন) বিকেলে উপজেলার পূর্ব বোয়ালিয়া ঢেকেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক বিজয় কৃষ্ণ পাইক (৫০) পেশায় পল্লী চিকিৎসক। তার উপজেলার বোয়ালিয়া বাজারে কৃষ্ণ মেডিকেল হল নামে একটি ফার্মেসি রয়েছে।

স্থানীয়দের বরাতে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, পূর্ব বোয়ালিয়া গ্রামের এক অসুস্থ নারীকে দেখে ফার্মেসির উদ্দেশে রওনা হন বিজয় কৃষ্ণ পাইক।

টেকেরহাট এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে পাশ কাটানোর চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিসহ একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর পড়েন বিজয় কৃষ্ণ পাইক। তখন অটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে তার ওপর উঠিয়ে দেন।

এতে গুরুতর আহত বিজয় কৃষ্ণকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *