প্রধানমন্ত্রীকে এসএমএস করে ৪ দিনেই স্কুল পেলেন গ্রামবাসী

প্রধানমন্ত্রীকে এসএমএস করে ৪ দিনেই স্কুল পেলেন গ্রামবাসী

আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা চলাকালে গত শনিবার বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ঘোষণা দিয়েছিলেন, ‘আমার কাছে প্রতিদিন চারশ’র মতো এসএমএস আসে, আমি প্রতিটি এসএম পড়ি।’ তার এই কথার যথাযথ প্রতিফলন পেয়েছেন ফেনী সদর থানার রতনপুর গ্রামবাসী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক সৌদি প্রবাসীর সরাসরি এসএমএস’র পর মাত্র চার কর্মদিবসে স্কুল ভবন পেলো ফেনী সদর থানার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটির জন্য ইতোমধ্যে একটি বহুতল ভবনের বরাদ্দ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে মোবাইলে একটি এসএমএস পান। এসএমএসটি পাঠান সৌদি আরব প্রবাসী জনৈক আনোয়ার হোসেন খোকন।
তিনি (আনোয়ার হোসেন) প্রধানমন্ত্রীকে স্কুলটির কোড নম্বর পাঠিয়ে লেখেন, এই স্কুলটি স্থানীয় মুক্তিযোদ্ধা আফজালুর রহমানের জায়গার উপর প্রতিষ্ঠিত। কিন্তু প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। একটি স্কুল ভবন করে দেওয়ার দাবি জানান ওই প্রবাসী।

মেসেজ পাওয়ার পর ওইদিন ভোর সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব (১) তোফাজ্জল হোসেন মিয়াকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। স্কুলটির কোড নম্বর মিলিয়ে একান্ত সচিব জানতে পারেন স্কুলটি ফেনী সদর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দেন তোফাজ্জল হোসেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শনিবার বিকেলে ওই স্কুলের একটি ভবন নির্মাণে চূড়ান্ত অনুমোদন পায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, পর্যায়ক্রমে ওই ভবনটি বহুতল করা যাবে। আর শিগগিরই ভবনটি নির্মাণ কাজ শুরু হবে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *