Author: banglarmukh official

  • ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী বোলসোনারোর জয়

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী বোলসোনারোর জয়

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে জয় পেয়েছেন কট্টর ডানপন্থী প্রার্থী জাইর বোলসোনারো। তবে সরাসরি জয়ী হওয়ার জন্য ৫০ শতাংশ ভোট না পাওয়ায় তাকে আগামী ২৮ অক্টোবর দ্বিতীয় পর্বের নির্বাচনে বামপন্থী ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফার্নান্দো হাদ্দাদের বিপক্ষে লড়তে হবে।

    রবিবার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম পর্বের ভোটে বলসোনারো ৪৬ শতাংশ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থি প্রার্থী ফের্নান্দো হাদাজ ২৯ শতাংশ ভোট পেয়েছেন। খবর-বিবিসি’র।

    বোলসোনারোর দাবি, ব্রাজিলে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিনে ‘সমস্যা’ না থাকলে তিনি নিশ্চিতভাবেই সরাসরি জিততেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, যদি এমনটা না হতো, আমরা আজ রাতেই এই প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের নাম জেনে যেতাম।

    অবশ্য এই ‘সমস্যা’গুলো কী, সেটি স্পষ্ট করে বলেননি বোলসোনারো।

    এদিকে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের নির্বাচন কমিশন।

  • ৯৯ কোটি টাকা পাবেন মুন সিনেমা হলের মালিক

    ৯৯ কোটি টাকা পাবেন মুন সিনেমা হলের মালিক

    রাজধানীর মুন সিনেমা হলের মালিককে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ৯৯ কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ অর্থ পরিশোধের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে এ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিতে বলা হয়েছে। আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। অন্যদিকে, মুন সিনেমা হলের মালিকের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও সাইফুল্লাহ মামুন।

    সরকারকে ওই অর্থ আগামী ৯ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করতে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানান আজমালুল হোসেন কিউসি।

    পুরান ঢাকার ওয়াইজঘাটে অবস্থিত মুন সিনেমা হলটি মুক্তিযুদ্ধের সময় ওই সম্পত্তি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে জিয়াউর রহমানের সময়ে সামরিক ফরমানের মাধ্যমে ওই সম্পত্তি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে ন্যস্ত করা হয়। অন্য সামরিক ফরমানগুলোর মতো এটিও সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেয়া হয়।

    ওই সম্পত্তির মালিকানা দাবি করে ইতালিয়ান মার্বেলের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলম ২০০০ সালে হাইকোর্টে ওই ফরমানসহ সংবিধানের পঞ্চম সংশোধনী চ্যালেঞ্জ করেন। ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট এক রাযে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেন। একইসঙ্গে সম্পত্তির মালিকানা ইতালিয়ান মার্বেলকে ফিরিয়ে দিতে বলেন।

    ২০১০ সালের ২ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। পাশাপাশি ৯০ দিনের মধ্যে ইতালিয়ান মার্বেলকে মুন সিনেমা হল ফেরত দিতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে নির্দেশ দেওয়া হয়।

    সেই রায়ের আলোকে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। অথচ মুন সিনেমা হলের মালিককে নির্ধারিত সময়ে ওই সম্পত্তি বুঝিয়ে দেয়া হয়নি। পরে সম্পত্তি ফিরে পেতে ২০১২ সালের ১০ জানুয়ারি ইতালিয়ান মার্বেল ওয়ার্কস মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন।

    এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ জানুয়ারি আপিল বিভাগ ওই সম্পত্তি অভিজ্ঞ ও নিরপেক্ষ এক প্রকৌশলীকে দিয়ে জমি ও স্থাপনার মূল্য নির্ধারণ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। সেই মামলার শুনানিকালেই আদালত আজ আদালত ৯ ডিসেম্বরের মধ্যে সম্পত্তির মূল্য মুন সিনেমা হলের মালিককে পরিশোধের নির্দেশ দিলেন।

  • মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। আজ সোমবার নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকায় চলা আধার এ অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে পথচারী ও এলাকাবাসী ব্যাপক ভোগান্তির শিকার হন।

    বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার সেকেন্ড অফিসার মো. ওমর ফারুক বলেন, মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তা বহালের দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানরা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সিটি গেট এলাকায় মানববন্ধন করেছেন। এরপর সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

  • শেবাচিমহা সুবর্ন জয়ন্তী উপলক্ষে বরিশালে আগমন স্বাস্থ্যমন্ত্রী নাসিম ও মেয়র সাদিক আবদুল্লাহ

    শেবাচিমহা সুবর্ন জয়ন্তী উপলক্ষে বরিশালে আগমন স্বাস্থ্যমন্ত্রী নাসিম ও মেয়র সাদিক আবদুল্লাহ

    নিজস্ব প্রতিবেদক//

    সকাল ১০ঘটিকা হতেই হাজার হাজার নেতাকর্মি বঙ্গবন্ধু উদ্যান এ জড়ো হতে থাকে,হোন্ডা ও গাড়ীরবহর ও ছিলো চোখেপড়ার মতো,উপচে পরা ভিড় ঠেলে প্রিয় নেতাকে একনজর দেখার জন্য সাধারন জনগন ও নারী পুরুষ উপস্থিতিতে পুরো মাঠ ও রাস্তার দুই পার্শ্ববর্তী সারিবদ্ধভাবে দারিয়ে, স্বাস্থ্য মন্ত্রী নাসিম ও মেয়র সাদিক আবদুল্লাহ কে, ফুল ছিটিয়ে অভিনন্দন জানান। আজ দুপুর ১ঃ১৫মিনিট বঙ্গবন্ধু উদ্যান এ স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম ও বিসিসি মেয়র সাদিক আবদু্ল্লাহ,বহনকারী হেলিকপ্টার এ অবতরন করেন।

    ঐতিহ্যবাহী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর সুবর্ন জয়ন্তী (৫০বছর) পুর্তি অনুষ্ঠান এ যোগ দেয়ার উদ্দেশ্যে আজ দুপুর ১ঃ১৫মিনিট বঙ্গবন্ধু উদ্যান এ স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম ও বিসিসি মেয়র সাদিক আবদু্ল্লাহ,বহনকারী হেলিকপ্টার এ অবতরন করেন।

    বরিশাল এ আসলেন।বঙ্গবন্ধু উদ্যান এ হেলিকপ্টার থেকে, নেমে সরাসরি সার্কিট হাউজে মধ্যান্হ ভোজ এ শেষে বেলা তিন ঘটিকার সময়,শেবাচিমহা ৫০বছর পুর্তি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান এ যোগ দিবেন,উক্ত অনুষ্ঠান এর প্রধান অতিথি বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন।

    স্বাস্থ্য মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশান(বি এম)এর সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও স্বাস্থ্য মহাসচিব ডঃ এহতেশামুল হক চৌধুরী বরিশালে আসেন।স্বাস্থমন্ত্রী নাসিম ও মেয়র সাদিক কে অভ্যর্থনা জানাতে,বঙ্গবন্ধু উদ্যানে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক, ডি আই জি ও বিএমপি পুলিশ কমিশনার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাডঃতালুকদার মুহাম্মাদ ইউনুস এমপি,জেবুন্নেসা আফরোজ এমপি,সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,জেলা আওয়ামীলীগ সদস্য মাহাবুব উদ্দিন আহম্মদ (বীরবিক্রম)মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ডঃ একে এম জাহাঙ্গীর,মহানগর আওয়ামীলীগ এর তথ্য ও গবেষনা সম্পাদক হাসান মাহামুদ বাবু,সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা,প্রচার সম্পাদক এডঃ গোলাম সরোয়ার রাজিব,জেলা যুবলীগ সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক ফজলুল করিম শাহিন,জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারন সম্পাদক ইন্জিঃআবদুর রাজ্জাক,মহানগর শ্রমিক লীগ সাধারন সম্পাদক পরিমল চন্দ্র রায়,ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মহানগর এর সভাপতি মুহাঃ পলাশ চৌধুরী ও সাধারন সম্পাদক সাফিন মাহমুদ তারিক সহ অন্যান্য সহযোগী সংগঠন এর হাজারো নেতাকর্মি।

    এরপর বরিশাল স্টেডিয়াম এ একটি প্রোগাম এ অংশগ্রহন করার কথা আছে,সর্বশেষে বিকেল আনুমানিক ৫টার দিকে,স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ সহ অতিথিরা হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন।

  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

    নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

    প্রথম সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরীরা। ম্যাচের ৪৯ মিনিটে একমাত্র গোলটি করেন মাসুরা পারভীন। ভুটানের থিম্পু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়।

    ম্যাচের প্রথমার্ধ্বে দু’পক্ষই একাধিকবার চেষ্টার পরও কোনো গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধ্বে মাঠে নেমে বাংলাদেশ একটু আক্রমণাত্মক হয়ে ওঠে। ৪৯ মিনিটে মাসুরা পারভীনের দারুণ এক শটে গোল জালে পাঠতে বেগ পেতে হয়নি। যদিও কৃষ্ণা-সানজিদারা পরে আরো সুযোগ পায় কিন্তু গোলের দেখা আর পায়নি। আর এতে করে বাংলাদেশ ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে। শিরোপা জয়ের জন্য এক গোলই যথেষ্ট ছিল বাংলাদেশের।

  • বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক//

    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, বিএন‌পির যুগ্ম মহাস‌চিব ও ব‌রিশাল মহানগর বিএন‌পির সভাপ‌তি ম‌জিবুর রহমান স‌রোয়া‌রের জন্ম‌দিনে দীর্ঘায়ু কামনা, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতনের মায়ের রোগমুক্তি কামনা , মহানগর বিএনপির সহ প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিনের বাবার রোগমুক্তি কামনা, ও বিএম কলেজ ছাত্রদল নেতা ইলিয়াস তালুকদারের মায়ের রোগ মুক্তি কামনায়, ব‌রিশাল মহানগর ছাত্রদ‌লের অা‌য়োজ‌নে গতকাল সোমবার নগরীর বাজার রোড মসজি‌দে ‌দোয়া মোনাজাত অনু‌ষ্ঠিত হয় ।

    এসময় উপ‌স্থিত ছি‌লেন মহানগর ছাত্রদ‌লের সভাপ‌তি রেজাউল ক‌রিম র‌নি, সাধারণ সম্পাদক হুমায়ন ক‌বিরসহ ৩০টি ওয়া‌র্ড ও নয়টি কলেজ ছাত্রদ‌লের নেতাকর্মীরা।

    এ ছাড়াও মজিবুর রহমান সরোয়ারে জন্মদিন উপল‌ক্ষে ম‌ন্দি‌রে প্রার্থনা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার সন্ধ্যায় ‌বিএম ক‌লেজ ম‌ন্দি‌রে প্রার্থনা অনু‌ষ্ঠিত হয়। ‌হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র যুব কল্যান ফ্র‌ন্ট মহানগর শাখার অা‌য়োজ‌নে, এই অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

    এসময় সংগঠ‌নের সভাপ‌তি লিমন কৃষ্ণ সাহা কানু, সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, প্রচার সম্পাদক গোপাল শীল, পলাশ দেবনাথ কালু প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

  • আগামীকাল শেবাচিমহা এর ৫০বছর পূর্তি” সুবর্ণ জয়ন্তী অনুষ্টান ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেনঃপ্রধানমন্ত্রী

    আগামীকাল শেবাচিমহা এর ৫০বছর পূর্তি” সুবর্ণ জয়ন্তী অনুষ্টান ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেনঃপ্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক//

    দীর্ঘ ৫০টি বছর অতিবাহিত করলো,দক্ষিণ বঙ্গের এই সর্বোচ্চ সেবামুলক প্রতিষ্ঠান শেবাচিমহা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।বরিশাল এ এর আগে এই ধরনের ব্যায়বহুল কোনো অনুষ্ঠান আয়োজন চোখে পরেনি,১৯৬৮ইং সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।

    প্রতিবছর দেশ বিদেশ থেকে আগত ছাত্রছাত্রী এই মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে চিকিৎসা জগত এ সেবামুলক ভুমিকা রেখে আসছে।

    অনুষ্ঠান এর আয়োজক কমিটির সিনিয়র সদস্য ডাঃ পিযুষ কান্তি দাস, বাংলার মুখ টুয়েন্টি ফোরকে জানান, এই সুবর্ন জয়ন্তী উপলক্ষে দেশবিদেশ হইতে সাবেক ছাত্র ছাত্রী যারা এখন বিভিন্ন জায়গা প্রতিষ্টিত চিকিৎসক, তারা একত্রে মিলিত হবার সুযোগ টা মিস করতে চায়নি,এজন্য এই সুবর্ন জয়ন্তী এখন মহামিলন মেলা পরিনত হয়েছে,সুবর্ণ জয়ন্তী (৫০বছর)পূর্তিতে,ভিডিও কনফারেন্সে সরাসরি এই অনাড়ম্বর মিলন মেলার উদ্বোধন করবেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা।

    বিশেষ অতিথি,স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয় এর সংসদীয় কমিটির চেয়ারম্যান শেবাচিমহা স্বাস্থ্য কমিটির সভাপতি,মন্ত্রী আলহাজ্জ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি), ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম  (এমপি)এবং নবনির্বাচিত বিসিসি মেয়র,সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, তালুকদার মুহাঃ ইউনুস এমপি ও জেবুন্নেসা আফরোজ এমপি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি মোস্তফা জামাল মহিউদ্দিন, ডা: মোঃ এহতেশামুল হক চৌধুরী সহ কেন্দ্রীয় ও স্থানীয় স্বাচীপ এবং বিএম সহ সাবেক ছাত্র সংসদ নেতৃবৃন্দ,শেবাচিমহা ৫০বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী অনুষ্টান এ যোগ দিবেন।

    আগামীকাল সকাল ১১ টায় হেলিকপ্টার এ বরিশাল আসবেন সাস্থ্য মন্ত্রী ও নবনির্বাচিত বিসিসি মেয়র,শেবাচিমহা ৫০বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী অনুষ্টান এ যোগ দিবেন।পুরো মেডিকেল কলেজ এর সর্বত্র এখন আলোকসজ্জায় সজ্জিত ও বর্নিত সাজে সেজেছে পুরো ক্যাম্পাস।

    তিনি বলেন বাংলাদেশী ও বিদেশী বহু চিকিৎসক রেজিস্ট্রেশন করেছেন এবং এই সুবর্ণ জয়ন্তী অনুষ্টান এ তারা যোগ দিবেন।নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে,এ ব্যাপারা বরিশাল এর প্রশাসন সর্বাত্বক সহযোগিতায় সর্বদা প্রস্তুতি গ্রহন করেছেন।তিনদিন ব্যাপী এই অনুষ্টান চলবে।

    সকল ধরনের বিনোদন সাংস্কৃতিক অনুষ্টান ও অতিথিদের জন্য খাওয়াদাওয়ার পর্যাপ্ত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভিডিও কনফারেন্সে শেবাচিম-হাসপাতাল সুবর্নজয়ন্তী উদ্বোধন করবেন।

  • ইলিশ অভয়াশ্রমে মাছ ধরায় ১৪ জেলে দণ্ডিত

    ইলিশ অভয়াশ্রমে মাছ ধরায় ১৪ জেলে দণ্ডিত

    নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে রোববার সকালে লক্ষ্মীপুরের রামগতিতে ১৪ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ রফিকুল হক ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন: ভোলার তজুমুদ্দিন উপজেলার মলংচড়া এলাকার মো. ইলিয়াস, মো. সিরাজ, মো. নোমান, মো. মনির, সোনাপুর এলাকার মো. আইয়ুব, নুরে আলম, মো. মিজান, মো. মিরাজ, মো. রিয়াজ, মো. শাহীন, লালমোহন উপজেলার মো. ইউনুছ, লোকমান হোসেন, নাজিম উদ্দিন ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মো. ইসমাইল।

    রামগতি উপজেলা মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণবিষয়ক টাস্কফোর্সের সদস্যসচিব উপজেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন জানান, আশ্বিনের ভরা পূর্ণিমার আগের চার দিন ও পরের সতেরো দিন ইলিশের ভরা প্রজনন মৌসুম। এ সময় মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে মা ইলিশ ডিম ছাড়তে আসে।

    এ কারণে রামগতি উপজেলার বয়ার চরের টাংকি বাজার থেকে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১২০ বর্গ কিলোমিটার এলাকায় ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় রোববার ভোরে আবদুল্লাহর চরের হুজুরের খাল এলাকায় মেঘনা নদী থেকে দুই হাজার মিটার জাল, ইঞ্জিনচালিত দুটি নৌকাসহ ১৪ জেলেকে আটক করে উপজেলা মৎস্য বিভাগ ও রামগতি থানার পুলিশ।

    রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক জানান, আটক জেলেদের রোববার সকালে নির্বাহী হাকিম মোহাম্মদ রফিকুল হকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তাঁদের কাছ থেকে জব্দ করা জাল ও নৌকা নিষেধাজ্ঞার সময়সীমা শেষে (২৮ অক্টোবরের পরে) নিলামে বিক্রি করার আদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত জেলেদের রোববার দুপুরে লক্ষ্মীপুর জেলা করাগারে পাঠানো হয়েছে।

  • এদেশের জনগণই ঠিক করবে কে ক্ষমতায় থাকবে : শ্রিংলা

    এদেশের জনগণই ঠিক করবে কে ক্ষমতায় থাকবে : শ্রিংলা

    ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত ও বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ। যে কারণে ভারত সবসময় বাংলাদেশের পাশেই থাকে। ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের যেকোনো সমস্যায় পাশে থেকে সাহায্য সহযোগিতা করবে ভারত। তবে সংসদ নির্বাচনসহ এ দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত। জনগণই ঠিক করবে এ দেশে কে ক্ষমতায় থাকবে।

    রোববার দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার সুনন্দা উব্রতারা দুর্গা ও কালী মন্দির পরিদর্শনকালে এক ভক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে। বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী অতীতে দুই দেশের সম্পর্কের যে বীজ বপন করেছিলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আগে আমরা একে অপরের পাশাপাশি ছিলাম, এখন আমরা এক অপরের আরও কাছাকাছি এসেছি। বাংলাদেশের সব ভালো কাজে পাশে থাকবে ভারত।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. প্রিযুষ কান্তি দাস। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এবং শেরে-ই বাংলা একে ফজলুল হকের প্রপৌত্র ফাইয়াজুল হক রাজু।

    এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার, আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, সম্পাদক আ. মজিদ সিকদার বাচ্চু, পূজা উদযাপন কমিটির সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু ও সীমা রানী শীল প্রমুখ।

  • শাহবাগে কোটা বহালের দাবিতে আন্দোলন অব্যাহত

    শাহবাগে কোটা বহালের দাবিতে আন্দোলন অব্যাহত

    মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ কয়েকটি সংগঠনের সদস্যরা। আজ রোববার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন তাঁরা।

    একই সঙ্গে প্রতিবন্ধী কোটা বহাল রাখার দাবিতে একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধীরা ও প্রতিবন্ধীদের কয়েকটি সংগঠন।

    প্রতিবন্ধীদের একজন বলেন, ‘আমরা এমনিতেই চাকরিতে সুবিধাবঞ্চিত। এর মধ্যে কোটা তুলে দিয়ে আমাদের ওপর অন্যায় করা হয়েছে।’ এটি বাতিল করে অবিলম্বে প্রতিবন্ধী কোটা বহাল রাখার দাবি জানান তিনি।

    ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ কয়েকটি সংগঠনের সদস্যরা। ছবি: মোছাব্বের হোসেনমুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন বলেন, আমাদের ছয় দফা দাবি। ১. ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল, ২. সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযোদ্ধাদের কটূক্তি বিচার, ৩. মুক্তিযোদ্ধা পারিবারিক সুরক্ষা আইন প্রণয়ন, ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলার বিচার, ৫. প্রশাসনে রাজাকার ও রাজাকারদের সন্তানদের তালিকা করে বরখাস্ত করা, ৬. মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান।

    মোহাম্মদ আল মামুন বলেন, যত দিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন করা না হবে, তত দিন পর্যন্ত শাহবাগে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত লাগাতার কর্মসূচি ও সারা বাংলাদেশে একই কর্মসূচি পরিচালনা করা হবে।

    এই অবরোধ কর্মসূচির কারণে শাহবাগের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে বাসগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে ঘুরে যাচ্ছে।

    ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা ছাড়াও তাঁদের অন্য দাবিগুলো হলো মুক্তিযোদ্ধা পরিবারের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সুরক্ষা আইন, রাজাকারের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ না দেওয়া ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা।

    প্রতিবন্ধী কোটা বহাল রাখার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধীরা ও প্রতিবন্ধীদের কয়েকটি সংগঠন। ছবি: মোছাব্বের হোসেনএসব দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।সেখানে আন্দোলনকারীরা বলছেন, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। এটা স্বাধীনতাবিরোধীদের কাছে হেরে যাওয়ার শামিল।

    গত বুধবার মন্ত্রিপরিষদের বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের যে সুপারিশ করেছিল সরকারি কমিটি, তাতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অর্থাৎ ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত চাকরিতে কোনো কোটা থাকবে না। এসব পদে নিয়োগ হবে মেধার ভিত্তিতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন হয়।

    বাংলাদেশে ১৯৭২ সালে নির্বাহী আদেশে সরকারি চাকরিতে কোটাপদ্ধতি চালু করা হয়। বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৪৫ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হয়। বাকি ৫৫ শতাংশ পদে নিয়োগ করা হয় অগ্রাধিকার কোটায়। অগ্রাধিকার কোটার মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা (পরে মুক্তিযোদ্ধার সন্তান, এখন নাতি-নাতনি) কোটা, ১০ শতাংশ নারী কোটা, ১০ শতাংশ জেলা কোটা এবং ৫ শতাংশ ক্ষুদ্র জাতিসত্তা কোটা। সর্বশেষ ২০১২ সালে বিদ্যমান অগ্রাধিকার কোটায় কাঙ্ক্ষিত যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেই কোটা থেকে ১ শতাংশ পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু হয়। এর বাইরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে পোষ্য, আনসার-ভিডিপিসহ আরও কিছু কোটা রয়েছে।