Author: banglarmukh official

  • ইমরান খান ডেকেছেন, রাজনীতিতে আসতে ইচ্ছুক শোয়েব আখতার

    ইমরান খান ডেকেছেন, রাজনীতিতে আসতে ইচ্ছুক শোয়েব আখতার

    পাকিস্তানের রাওয়ালপিন্ডি নাম উঠলেই মনে ভেসে ওঠে তার কথা। তিনি পাকিস্তানের সাবেক পেসার শোয়ের আখতার। শোয়েব আখতারকে মনে পড়লেই চোখে ভাসে বল হাতে দানবের মতো তাঁর ছুটে আসা। তার বিভীষিকাময় বিমারগুলোর কথাই মনে হয়। কিন্তু সেই মানু্যটির ভেতরে যে আরেকটা অন্য মানু্য রয়েছে, সেটা এতদিন অজানাই ছিল।

    রাওয়ালপিন্ডিতে সম্প্রতি নিজের এলাকায় বেকার যুবকদের শোয়েব আখতার প্রায় ২ কোটি টাকা খরচ করে অন্নসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এ প্রসঙ্গে শোয়েব জানান, ‘আমি কিছুই করিনি। ছেড়ে দিন এসব কথা। আমার নিজের হয়ে কিছু বলতে ভাল লাগে না। তবে এটা ঘটনা, আমার ভেতর থেকে যেটা ইচ্ছে করে, সেটা আমি করেই ছাড়ি।’

    ইমরান খানের ঘনিষ্ঠ তিনি। এটা সবারই জানা। ইমরান প্রধানমন্ত্রী হওয়ার পর শোয়েব গিয়েছিলেন ইসলামাবাদে। ইমরানের সঙ্গে দেখা করতে। কী বললেন প্রধানমন্ত্রী? শোয়েব হেসে উত্তর দেন, ‘ইমরান খান খুব ভালবাসেন আমাকে। আমার সব কাজের খোঁজ রাখেন। আসতে বলছেন রাজনীতিতে।’

    তা হলে আপনি রাজনীতিতে যোগ দিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে শোয়েবের উত্তর, ‘ইচ্ছা রয়েছে। এখনও চূড়ান্ত কিছু ঠিক করিনি। তবে আরও ২-৩ বছর পর রাজনীতিতে আসতেই পারি।’

  • আগামীতে ক্ষমতায় আসলে গ্রামকে শহরে পরিণত করা হবে: মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

    আগামীতে ক্ষমতায় আসলে গ্রামকে শহরে পরিণত করা হবে: মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার সরকার হচ্ছে উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।

    আগামীতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে গ্রাম আর শহরের মধ্যে কোন পার্থক্য থাকবেনা। আমরা প্রতিটি গ্রামকে শহরে পরিণত করবো। শহরে যেমন উন্নয়ন হয়েছে গ্রাম ও চরাঞ্চলেও সেই রকম উন্নয়ন হবে। তাই আগামী নির্বাচনে আপনারা নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনবেন।

    মন্ত্রী বলেন, ফরিদপুরকে আমরা আধুনিক মানের জেলা হিসাবে গড়ে তুলছি। ফরিদপুরে যে উন্নয়ন হয়েছে এমন উন্নয়ন দেশের অন্য জেলা গুলোতে খুবই কম হয়েছে।
    তিনি বলেন, শুধুমাত্র চরমাধবদিয়া ইউনিয়নেই ১১০ কোটি টাকার কাজ হয়েছে। আরো কাজ হবে। চরের সাথে শহরের যোগাযোগ সহজ করা হয়েছে। রাস্তা-ঘাটের যে উন্নয়ন করা হয়েছে তা বিগত কোন সরকারই করেনি।

    স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের লক্ষ্যই হচ্ছে উন্নয়ন আর উন্নয়ন। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশ পিছিয়ে পড়বে।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নের ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
    চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুহিনুর রহমান খোকন মন্ডল।

    জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক ঝর্না হাসান।এসময় উপস্থিত ছিলেন কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মাস্টার, সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান খন্দকার লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি শওকত আলী জাহিদ, শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

    সভাটি পরিচালনা করেন চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আউয়াল সরদার। নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে দলের নেতা-কর্মীরা সমাবেশস্থল ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন।

  • যে সকল মুসলিমরা এ পর্যন্ত নোবেল পুরুস্কার পেয়েছেন

    যে সকল মুসলিমরা এ পর্যন্ত নোবেল পুরুস্কার পেয়েছেন

    নোবেল পুরস্কার হচ্ছে আধুনিক বিশ্বের সবচেয়ে সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পুরস্কার। নোবেল পুরস্কার সর্বপ্রথম প্র্রবর্তিত হয় ১৯০১ সালে।

    পৃথিবীর বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সফল ও অনন্যসাধারণ গবেষণা, উদ্ভাবন এবং মানবকল্যাণে দৃষ্টান্তমূলক কর্মকাণ্ডের জন্য ওই বছর থেকে ধারাবাহিক এ পুরস্কার দেওয়া হচ্ছে। সর্বোচ্চ এ পুরস্কারের সুদীর্ঘ ইতিহাসে মোট ১২ জন মুসলিম ব্যক্তিত্ব নোবেলের জন্য নির্বাচিত হয়েছেন।

    তাদের ব্যাপারে সংক্ষেপে আলোচনা করা হলো। মুহাম্মদ আনওয়ার সাদাত মুহাম্মদ আনওয়ার সাদাত (১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন) মিশরের তৃতীয় রাষ্ট্রপতি আনওয়ার সাদাত ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলমান।

    ১৯৭৩ সালে মিশরের সিনাই উপদ্বীপ উদ্ধারের জন্য ইয়ম কিপুর যুদ্ধে তিনি মিশরের নেতৃত্ব দেন। ১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে ইসরায়েল তা দখল করে নিয়েছিল। এরপর তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসেন এবং মিশর-ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির কারণে আনোয়ার সাদাত ও ইজরাইলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিম ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

    মুহাম্মদ আবদুস সালাম (১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন)আবদুস সালাম প্রফেসর মুহাম্মদ আবদুস সালাম। তিনি পাকিস্তানী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। ১৯৭৯ সালে স্টিভেন ওয়াইনবার্গ ও শেল্ডন লি গ্ল্যাশোর সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। দুর্বল তড়িৎ তত্ত্ব আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পেয়েছিলেন।

    এ তত্ত্বের মাধ্যমে তড়িৎ চৌম্বক বল এবং দুর্বল নিউক্লীয় বলকে একীভূত করা সম্ভব হয়েছিল। নাজিব মাহফুজনাজিব মাহফুজ (১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন) নাজিব মাহফুজ নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক। ১৭ বছর বয়স থেকে নাজিব মাহফুজ লেখালেখি শুরু করেন। ১৯৩৯ সালে তার প্রথম উপন্যাস ‘আবাসুল আকদার’ প্রকাশিত হয়। জীবনে মোট ৩০টি উপন্যাস লিখেলও ১৯৫৫ থেকে ১৯৫৭ সালের মধ্যে প্রকাশিত ‘কায়রো ট্রিলজি’ তাকে আরবি সাহিত্যের অনন্য উচ্চতায় তুলে ধরে।

    এতে তিনি ইংরেজ শাসন থেকে স্বাধীন হওয়ার সময়কালীন মিশরের ঐতিহ্যবাহী শহুরে জীবনধারা নিপুণভাবে ফুটিয়ে তোলেন। উচ্চ মার্গীয় এ উপন্যাসের স্বীকৃতি স্বরূপ ১৯৮৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। উপন্যাসের পাশাপাশি ১০০ টিরও বেশি ছোটগল্প রচনা করেছেন। অধিকাংশগুলো ইংরেজিতে অনুদিত হয়েছে।

    ইয়াসির আরাফাত (১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন) তার পুরো নাম মুহাম্মদ আবদেল রহমান আব্দেল রউফ আরাফাত আল-কুদওয়া আল-হুসাইনি। প্রচলিত ও প্রসিদ্ধ নাম ইয়াসির আরাফাত। তিনি ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী একজন নেতা। ১৯৯৪ সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরের পর আইজাক রবিন, শিমন পেরেজ ও ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

    শান্তির জন্য নোবেল পুরস্কার লাভকারী প্রথম ফিলিস্তিনি মুসলমান তিনি। আহমদ জুয়েল হাসান আহমদ জুয়েল হাসান (১৯৯৯ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন) ফেমটোসেকেন্ড স্পেকট্রোস্কোপি ব্যবহার করে মাইক্রোস্কোপি আবিষ্কারের জন্য রাসায়নিক ক্ষেত্রে গবেষণা করে ১৯৯৯ সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম মুসলিম রসায়নবিদ ও দ্বিতীয় মুসলিম বিজ্ঞানি হিসেবে নোবেল পুরস্কার গ্রহণ করেন।

    শিরিন এবাদিশিরিন এবাদি (২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন) তিনি প্রথম মুসলিম নারী হিসেবে শান্তিতে নোবেল লাভ করেন। এছাড়াও তিনি প্রথম ও একমাত্র ইরানী যাকে শান্তির জন্য এ সম্মান দেওয়া হয়। শিরিন এবাদি ব্যক্তিগতভাবে আইনজীবী ও মানবাধিকার কর্মী। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অবদান রাখার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন। মুহাম্মদ আল-বারাদেয়িমুহাম্মদ আল-বারাদেয়ি (২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন) মুহাম্মদ আল-বারাদেয়ি মিশরের উপরাষ্ট্রপতি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর ডিরেক্টর জেনারেল ছিলেন। তিনি দ্বিতীয় মিশরীয়, যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। পারমাণবিক অস্ত্র বিস্তারে প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে তিনি ও আইএইএ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

    ড. মুহাম্মদ ইউনুসড. মুহাম্মদ ইউনুস (২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন) ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশি অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি একমাত্র ও প্রথম বাঙালি মুসলিম, যাকে শান্তির জন্য এ সম্মান দেওয়া হয়। আরেকটু ফারাক করে বললে, তিনি একমাত্র ও প্রথম বাংলাদেশি এবং নোবেল পুরস্কার বিজয়ী তৃতীয় বাঙালি। ওরহান পামুকওরহান পামুক (২০০৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন) ওরহান পামুক একজন তুর্কি ঔপন্যাসিক, চিত্রনাট্য সম্পাদক ও শিক্ষক।

    ২০০৬ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন। তুরস্কের অন্যতম প্রধান লেখক ওরহানের বই বিশ্বের ৬০টিরও অধিক ভাষায় ও ১০০টিরও বেশি দেশে এবং ১৪ মিলিয়নের বেশি বিক্রি হয়েছে। ফলশ্রুতিতে তিনি তুরস্কের সবচেয়ে প্রসিদ্ধ কথাসাহিত্যিক হিসেবে খ্যাতি ও স্বীকৃতি পেয়েছেন। তার সর্বাধিক প্রসিদ্ধ উপন্যাস হচ্ছে ‘নিউ লাইফ’। তাওয়াক্কুল কারমানতাওয়াক্কুল কারমান (২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন) তাওয়াক্কুল কারমান একজন ইয়েমেনি সাংবাদিক ও ইয়েমেনের আল-ইসলাহ রাজনৈতিক দলের প্রবীণ সদস্য।

    একজন মানবাধিকারকর্মী হিসেবেও কারমান দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি ‘উইমেন জার্নালিস্ট উইথআউট চেইন্স’ নামক নারী সাংবাদিকদের একটি দলকে নেতৃত্ব দেন। ২০০৫ সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন। তিনি ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। তিনিই প্রথম ইয়েমেনীয় ও প্রথম আরবি নারী হিসেবে এ পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি দ্বিতীয় মুসলিম নারী ও দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল শান্তি পদক লাভ করেন।

    মালালা ইউসুফ জাইমালালা ইউসুফ জাই (২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন) মালালা একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী। তিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। উত্তর-পশ্চিম পাকিস্তান

  • ৭২ ঘণ্টার মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশের আশা

    ৭২ ঘণ্টার মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশের আশা

    নজীরবিহীন নিরাপত্তার মধ্যে দিয়ে রাজধানীসহ সারাদেশে সুষ্ঠুভাবে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার ফলাফল ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

    শুক্রবার দুপুরে আলাপকালে তিনি জানান, সারাদেশে ১৯টি কেন্দ্রের ২৯টি ভেন্যুর ৮১৪টি কক্ষে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বা বাইরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা সবাই খুব খুশি বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

    স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, ইতোমধ্যেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার খাতা স্বাস্থ্য অধিদফতরে এসেছ। ঢাকার বাইরের কেন্দ্রগুলো থেকেও পরীক্ষার খাতা নিয়ে দায়িত্বশীল কর্মকর্তারা রওনা হয়েছেন বা হচ্ছেন।

    স্বাস্থ্য মহাপরিচালক জানান, চলতি বছর ১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নপত্রে অনুস্ঠিত পরীক্ষায় প্রায় ৬৬ হাজার পরীক্ষার্থী অংশ নেন। এবার পরীক্ষার খাতা বৃহস্পতিবার (পরীক্ষার আগের দিন) রাতে পৌঁছেছে এবং পরীক্ষা শেষে আগে আগেই খাতা নিয়ে রওনা হচ্ছে। গতবার পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্টরা দুপুরের খাবার খেয়ে রওনা হয়। কিন্তু এবার লাঞ্চ না করেই রওনা দিতে অনুরোধ জানানো হয়। প্রয়োজনে গাড়িতে প্যাকেট লাঞ্চ খেয়ে নিতে বলেছেন। তাই এবার গতবারের চেয়ে আগেই ঢাকার বাইরে থেকে পরীক্ষার খাতা এসে স্বাস্থ্য অধিদফতরে পৌঁছাবে।

    রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতর প্রধান কার্য়ালয় থেকে শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় পরীক্ষার উত্তরপত্র বহনকারী ট্রাংকবাহী গাড়িগুলো মনিটরিং করছেন।

    পরীক্ষার ফলাফল প্রকাশ কবে নাগাদ হবে জানতে চাইলে তিনি জানান, যথাসম্ভব দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে রাজি না হলেও আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়টি পরীক্ষার মডারেটরদের ওপর নির্ভর করছে।

    তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি পৃথক তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ দল পরীক্ষার খাতাগুলো বিশেষ মেশিনে পরীক্ষার করে দেখবেন। দুই গ্রুপের ফলাফল অভিন্ন হওয়ার পর চুড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।

    এ বছর সরকারি ৩৬টি কলেজে ৪ হাজার ৬৮টি ও বেসরকারি ৬৯টি কলেজে ৬ হাজার ২৩২টি আসনসহ মোট ১০ হাজার ৩০০ আসনে শিক্ষার্থী ভর্তি হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জাতীয় মেধা তালিকা তৈরি করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

  • নির্মাণ হবে ২২০ কিলোমিটার ওয়াকওয়ে

    নির্মাণ হবে ২২০ কিলোমিটার ওয়াকওয়ে

    বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদ-নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সেসব স্থান যাতে পুনরায় দখল হয়ে না যায় সে লক্ষ্যে ৫২ কিলোমিটার ওয়াকওয়ে (হাঁটার রাস্তা) নির্মাণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ঢাকার চারপাশে নৌপথের দু’তীরে ২২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ হবে। নদীর সীমানা চিহ্নিতের লক্ষ্যে ১০,৮২০টি টেকসই সীমানা পিলার নতুন করে স্থাপন হবে।

    নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান শুক্রবার আশুলিয়া ল্যান্ডিং স্টেশন প্রাঙ্গণে নদীর সীমানা পিলার, ওয়াকওয়ে, ইকোপার্ক ও জেটি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নদী বাংলাদেশের প্রাণ। নদী হারিয়ে গেলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। নদী রক্ষায় এবং এর দখল ও দূষণরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৫২ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি ৪৪ হাজার ৭৮৩ মিটার ব্যাংক প্রটেকশন, এক হাজার মিটার কি-ওয়াল, ১৯টি আরসিসি স্টেপসহ আরসিসি জেটি, তিনটি ইকোপার্ক এবং ১০ হাজার ৮২০টি সীমানা পিলার নির্মাণ করবে। এজন্য ব্যয় হবে ৮৪৮ কোটি ৫৫ লাখ টাকা। চার বছর মেয়াদের এ প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত।

    এ প্রকল্পের আওতায় ঢাকা নদী বন্দরের অন্তর্ভুক্ত রামচন্দ্রপুর থেকে বসিলা পর্যন্ত ৩.৫৫ কিলোমিটার, রায়েরবাজার খাল থেকে কামরাঙ্গীরচর পর্যন্ত ৪.৪৫ কিলোমিটার, হাসনাবাদ-কাওটাইল ৮.৩৫ কিলোমিটার, সদরঘাট- বাবুবাজার ব্রিজ পর্যন্ত এক কিলোমিটার, ফতুল্লা-ধর্মগঞ্জ ৩.৫০ কিলোমিটার, টঙ্গি নদী বন্দরের আওতায় বাতুলিয়া উজানপুর ৩.৭২৫ কিলোমিটার, পাগার মৌজা-হারবাইদ ৩.০৬৮ কিলোমিটার, আশুলিয়া কামারপাড়া (ঢাকা প্রান্তে) ৩.৫৬ কিলোমিটার, আশুলিয়া-কামারপাড়া (গাজীপুর প্রান্তে) ৩.৭৫০ কিলোমিটার, নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতায় ডিইপিটিসি এলাকা ২.৫০ কিলোমিটার, নারায়ণগঞ্জ সাইলো হতে কুমুদিনী ৮.৫৫ কিলোমিটার এবং সুলতানা কামাল-কাঁচপুর সেতু এলাকা পর্যন্ত ছয় কিলোমিটার, সর্বমোট ৫২ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ হবে।

    বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহারা খাতুন, প্রকল্প পরিচালক নুরূল আমিন, আওয়ামী লীগ নেতা মো. আফসারউদ্দিন, তুরাগ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাসির ও মো. বারেক প্রমুখ।

  • পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)

    পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)

    পুলিশ প্রধানদের সম্মেলনে (ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব চিফস অব পুলিশ-আইএসিপি) যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

    আইএসিপির বার্ষিক সম্মেলনটি আগামী ৬-৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টার্স বিষয়টি জানায়।

    সম্মেলনে যোগ দিতে পুলিশের আরও দুই সদস্য আইজিপির সঙ্গে যুক্তরাষ্ট্রে গেছেন। তারা হলেন, গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম।

    সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিবেন। সম্মেলনে বিভিন্ন দেশের পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

    এ ছাড়া, আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ও আলোচনায় স্থান পাবে।

  • বরিশালে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

    বরিশালে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

    বরিশালে রিনা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নবাবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

    দণ্ডপ্রাপ্ত রিনা বিল্ববাড়ির সত্তার সিকদারের স্ত্রী ও নগরীর ফকিরবাড়ি রোডের বাসিন্দা।

    আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ফকিরবাড়ি রোডে রিনা বেগমের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় বাসা থেকে ৯০ গ্রাম হেরোইনসহ আটক করা হয় রিনাকে। এ ঘটনায় কোতয়ালী থানার এসআই চিন্ময় বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। একই বছরের ২৯ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর জসিম উদ্দিন রিনাকে অভিযুক্ত করে চার্জশিট দেন। আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দেন।

  • ১৬ দল নিয়ে অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি

    ১৬ দল নিয়ে অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি

    আগামী ১৩ অক্টোবর থেকে ১৬ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর। গতবারের মতো এবারের আসরেরও আয়োজক বিপিএল ফ্র্যাঞ্চাইজি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স।

    এ আয়োজনের কথা জানাতে বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড সিটির ফার্ম হাউজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জার্সি ও ট্রফি উন্মোচন করেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সোবহান।

    এ সময় রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, প্রধান নির্বাহী অফিসার (সিইও) ইশতিয়াক সাদেক, নির্বাহী পরিচালক ড. আনোয়ারুল ইকবাল মিতু, ১৬টি দলের অধিনায়ক এবং রংপুর রাইডার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে খেলতে পারবেন অপেশাদার ক্রিকেটারও। এবার রাজধানী ঢাকায় তিনটি ভেন্যু- সিটি ক্লাব মাঠ, গুলশান ইয়্যুথ ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে চারটি গ্রুপে এ টুর্নামেন্টে লড়বে ১৬টি দল।

    দলগুলো হলো- এমএই ক্রিকেট টিম, লাইলা ক্রিকেট ক্লাব, টেক রিপাবলিক, কমনওয়েল্থ সিসি, এসপিজি বয়েজ, রেড কোর্ট সিসি, হক ব্রাদার্স, ট্রাভেল বুকিং বিডি, বেঙ্গল তাজ, কাজী কিংস, টোটাল টাইগার ক্রিকেট, ঢাকা ইন্ডিয়ান্স, র্যাংকন, গুলশান ইয়ুথ ক্লাব, কেসি সুপারস্টার এবং গ্রিন স্যালিংন্স।

    বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান অনুষ্ঠানে বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো প্রমোটিং ক্রিকেট, অ্যামেচার ক্রিকেট। তাদের একসঙ্গে করতে চাই। কারণ এখানে যেসব ক্রিকেটার খেলছেন, তারা একসময় পেশাদার ক্রিকেট খেলতেন। কিন্তু এখন তাদের খেলার কোনো সুযোগ নেই। আমরা চাইছি তাদের নিয়ে লোকালি ভালো ক্রিকেট খেলতে।

    রংপুর রাইডার্সের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইকবাল মিতু বলেন, গতবার ১২টি দল অংশ নিয়েছিল। এবার ১৬টি দল খেলবে। আগামীতে কক্সবাজার, এরপর দেশের বাইরে এই ট্রফি অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ২ লাখ এবং রানার্সআপদের ট্রফি ও ১ লাখ টাকা দেওয়া হবে।

    অনুষ্ঠানে গত আসরের ফাইনালিস্ট দুই দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি ও দেড় লাখ টাকার চেক তুলেন দেন সাফওয়ান সোবহান।

  • বার্সেলোনা থেকে মমতার জন্য জার্সি পাঠালেন মেসি

    বার্সেলোনা থেকে মমতার জন্য জার্সি পাঠালেন মেসি

    ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনপ্রিয়তা শুধু সে দেশেই নয়, সীমান্ত পেরিয়ে তা পৌঁছে গেছে সূদূর স্পেনেও। আর তার প্রমাণ হলো মমতা ব্যানার্জির জন্য বার্সেলোনার ফুটবল তারকা এবং বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির পাঠানো জার্সি।

    নিজের সই করা জার্সিতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর জন্য শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন মেসি। মমতা ব্যানার্জির পরিচিতি মূলত ‘‌দিদি’ নামে। আর তাই দশ নম্বর জার্সির পিছনে সেই দিদি নামটিও লেখা রয়েছে। খুব দ্রুত মমতা ব্যানার্জির হাতে এই বার্তা এবং জার্সিটি তুলে দেওয়া হবে।

    সম্প্রতি বার্সেলোনার লিজেন্ডরা একটি প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন কলকাতায়। মোহনবাগান লিজেন্ডদের সঙ্গে সেই ম্যাচ অনুষ্ঠিত হয় গত ২৮ সেপ্টেম্বর যুবভারতীতে। সেদিনই বার্সার দুই সাবেক তারকা খেলোয়াড় জুলিয়ানো বেল্লেত্তি এবং হারি লিটমানেন ‘দিদি’ লেখা ১০ নম্বর জার্সিটি তুলে দেন ফুটবল নেক্সট ফাউন্ডেশনের কর্ণধার কৌশিক মৌলিকের হাতে।

    সেই জার্সিতে মেসি লিখেছেন, ‘‌আমার অন্যতম প্রিয় বন্ধু দিদির জন্য রইল অনেক শুভেচ্ছা।’‌ এছাড়া মেসি নিজে সেই জার্সিতে সইও করেছেন। এই প্রসঙ্গে কৌশিকের বক্তব্য, ‘‌বার্সার তারকা ফুটবলাররা মুখ্যমন্ত্রীর হাতে সরাসরি জার্সিটি তুলে দিতে পারেননি। তাই তারা মেসির পাঠানো এই উপহারটি আমাদের দিয়েছেন। আমরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর অফিসে যোগাযোগ করেছি। তিনি সময় দিলেই তার সঙ্গে দেখা করে আমরা জার্সিটি মমতা ব্যানার্জির হাতে তুলে দেব।

  • শান্তিতে নোবেল পাওয়া সেই নাদিয়া ছিলেন আইএস’র যৌনদাসী

    শান্তিতে নোবেল পাওয়া সেই নাদিয়া ছিলেন আইএস’র যৌনদাসী

    ২০১৮ নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েগ এবং ইয়েজিদি সমাজকর্মী নাদিয়া মুরাদ। অসলোয় নোবেল কমিটির চেয়ারম্যান ব্রিট রিস অ্যান্ডারসন জানান, যুদ্ধের সময় নারীদের ওপরে যে যৌননির্যাতন চালানো হয়, তা রুখতে কাজ করেছেন এই দু’‌জন।

    ৬৩ বছর বয়সী মুগওয়েগ বিগত দুই দশক ধরে গৃহযুদ্ধবিধ্বস্ত কঙ্গোর বিভিন্ন প্রান্ত থেকে নির্যাতনের শিকার হওয়া নারীদের উদ্ধার করেছেন। চিকিৎসা করেছেন অজস্র ধর্ষিতার। সেই দেশের মানুষ তাকে চেনেন ‘‌চিকিৎসার জাদুকর’‌ নামে।

    একই রকম কাহিনী নাদিয়ারও। ২৫ বছর বয়সী নাদিয়াকে ২০১৪ সালে অপহরণ করেছি আইএস জঙ্গিরা। যৌনদাসী হিসেবে ব্যবহার করা হতো তাকে। সেখান থেকে পালিয়ে আসেন তিনি। তারপরে নির্যাতিতা নারীদের জন্য কাজ করতে শুরু করেন। ১০ ডিসেম্বর অসলোয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।