Author: banglarmukh official

  • ট্রেলারের পর এবার গানেও উষ্ণতা ছড়ালো ‘চরিত্রহীন’ (ভিডিও)

    ট্রেলারের পর এবার গানেও উষ্ণতা ছড়ালো ‘চরিত্রহীন’ (ভিডিও)

    ‘এটা কি পর্ন ওয়েব সিরিজ?’ ‘চরিত্রহীন’-এর ট্রেলার মুক্তির পর থেকে মানুষের মুখে মুখে এখন এই একটাই প্রশ্ন। যার রেশ কাটতে না কাটতে এবার প্রকাশ করা হলো ‘কারতা রাধিকা’ শিরোনামে ওয়েব সিরিজটির একটি গান। যেখানেও  শুরু থেকে শেষ পর্যন্ত গানের পরতে পরতে সেক্স, নেশা আর হিংসায় ভরপুর।

    ফলে দর্শকদের যে আশঙ্কা ছিল এই গানটি প্রকাশের পর সেটাকে আরও উসকে দিল। যদিও ছবির কলাকুশলীদের মতে, ” চরিত্রহীন দেখলেই দর্শক বুঝতে পারবেন, এটা কোনও পর্ন ওয়েব সিরিজ নয়। অযথা যৌনতা নিয়ে বাড়াবাড়ি করা হয়নি।”

    শরৎচন্দ্রের চরিত্রহীন গল্পের প্রেক্ষাপট ১৯০০ এর দশক। এই কাহিনী দু’জন নায়িকা। সাভিত্রী ও কিরণময়ি। এছাড়া রয়েছে সুবলা ও সরোজিনী। এই চার নারীর কথা নিয়েই তৈরি ‘চরিত্রহীন’। যা বইয়ের পাতা থেকে এখন দেখা যাবে ওয়েবের পর্দায়।

    যেখানে অভিনয় করছেন সোহিনি ঘোষ, সৌরভ দাস, গৌরব চট্টোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, নয়না ছাড়া আরও অনেকে।

  • রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত ভারতের : জাতিসংঘ

    রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত ভারতের : জাতিসংঘ

    রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে ভারতের দাঁড়ানো উচিত বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত সোমবার নিজের প্রথম ভারত সফরে আসেন জাতিসংঘের মহাসচিব। ‘গ্লোবাল চ্যালেঞ্জ, গ্লোবাল সলিউশন’ শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে মঙ্গলবার এসব কথা তিনি।

    তিনি বলেন, রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় জড়িত প্রত্যেকটি ব্যক্তির কঠোর শাস্তি হওয়া উচিত। এছাড়া বাংলাদেশকে মানবিকতার খাতিরে ভারতের সহায়তা দেওয়া উচিত বলেও জানান তিনি।

    এছাড়া মিয়ানমারের সঙ্গে এই সমস্যার সমাধানের জন্য নিজেদের প্রভাবকেও কাজে লাগাতে পারে ভারত। তার কথায়, এই ধরনের ‘বৈষম্যমূলক পরিস্থিতি’র মধ্যে বিশাল সংখ্যক মানুষের জনসংখ্যাকে ধরে রাখা মানে পরিস্থিতি আরও খারাপ হওয়া আর ‘সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে আমন্ত্রণ জানানো।

    তিনি বলেন, রোহিঙ্গাদের মতো একঘরে হয়ে পড়া সম্প্রদায় আমি কখনও দেখিনি। রোহিঙ্গাদের শিক্ষা এবং স্বাস্থ্যের হাল অত্যন্ত খারাপ। তাদের কোনও সুযোগই নেই। এছাড়া, মিয়ানমারের সমাজে তাদের বিরুদ্ধে ভয়াবহ বর্ণবৈষম্যমূলক মনোভাব কাজ করে।

    জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের রিফিউজি করে রাখাটা আমার কর্তব্য নয়। আমার কর্তব্য রিফিউজি হিসেবে তারা যে যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তার সমাধান করা। এর থেকে বোঝা যায় রোহিঙ্গা সম্বন্ধে সকলের কী পরিমাণ নেতিবাচক ধারণা রয়েছে। এছাড়া, সোশ্যাল মিডিয়াতে কয়েকজন সন্ন্যাসীর উসকানিমূলক বক্তব্যের ফলে সামগ্রিকভাবে রোহিঙ্গাদের বিরুদ্ধে নেতিবাচক মনোভাবের বৃদ্ধি হয়েছে। বাংলাদেশে দশ লাখের বেশি মানুষ রয়েছে। তাদের মিয়ানমারে পুড়িয়ে মারা হচ্ছে। ভয়ঙ্করভাবে ধর্ষণ করা হচ্ছে জানিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন মহাসচিব।

    জাতিসংঘের শীর্ষ নেতৃবৃন্দ জানায়, এই মুহূর্তে বিশ্বের যা পরিস্থিতি তাতে ভারতের অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এমনকি অধুনিক পৃথিবীতে চলা একাধিক দ্বন্দ্বের সমাধানের ক্ষেত্রে কূটনৈতিক স্তরে অত্যন্ত জরুরি অবস্থান নিতে পারে।

    গত বছর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সূত্র: এনডিটিভি

  • সিলেটে অর্থমন্ত্রীর ‘শেষ হইয়াও হইল না শেষ’

    সিলেটে অর্থমন্ত্রীর ‘শেষ হইয়াও হইল না শেষ’

    ‘অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ’ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চরণের মতোই অবস্থা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের। তিনি আর নির্বাচন করবেন না, চলে যাবেন অবসরে। তবে তার কর্মজীবনের গল্পটি অপূর্ণ থেকে যাচ্ছে কিছু কাজ শেষ করে যেতে না পারায়।

    তিনি শুধু সিলেট-১ আসনের সংসদ সদস্য নন, সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ এক দশক। এই এক দশকে দেশের সামগ্রিক অর্থনৈতিক চেহারায় পরিবর্তন আসলেও, নিজের এলাকার উন্নয়নে তার সঙ্গী হচ্ছে আক্ষেপ আর হতাশা। সিলেটকে উন্নয়নের অলংকারে সাজাতে তার যে প্রচেষ্টা ছিল, তা পূর্ণতা পায়নি সংশ্লিষ্টদের অমনোযোগিতায়।

    গত সোমবার (১ অক্টোবর) সিলেটের বিভিন্ন সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি জানতে পারেন, তার শুরু করা অনেক প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি কিংবা দ্রুত সমাপ্ত হবে। আগামী ছয় মাস কিংবা এক বছরের মধ্যেও যে শেষ হবে তার নিশ্চয়তা দিতে পারলেন না কেউ। এরকম জবাবের পাশাপাশি শুনলেন আরও অভিযোগ, যেগুলোর সঠিক জবাব কারো জানা নেই।

    সরকারি কর্মকর্তাদের সাথে এটিই ছিল তার শেষ বৈঠক। শেষ বৈঠকে উন্নয়ন কাজের অগ্রগতির এরকম দূর্গতি শুনতে তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তাই সে সভায় তিনি কখনো রেগেছেন কারো প্রতি আবার শাসিয়েছেনও কাউকে।

    তবে পুরনো কারাগার স্থানান্তর নিয়ে অর্থমন্ত্রী শেষ মূহুর্তে এসে যে কথা জানালেন, তা শুনতে প্রস্তুত ছিলেন সিলেটের উন্নয়নকামীরা। পুরাতন কারাগার স্থানান্তর শেষে সেখানে হবে একটি ‘মুক্ত উদ্যান’-সেই আশায় বুক বাধা লোকদের হতাশ করে সভায় তিনি জানালেন- বর্তমান কারাগার আপাতত যেমন আছে তেমনই থাকবে।

    বিদ্যুৎখাতে সরকারের ঐতিহাসিক সাফল্যের পরও তাকে শুনতে হয়েছে সিলেট শহরতলীতে প্রতিদিন ৪-৫ ঘণ্টার মতো লোডশেডিংয়ের অদ্ভুতুড়ে অভিযোগের কথা। এছাড়াও যোগাযোগ, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও যে সিলেট পিছিয়ে তার উপলব্দি হয়েছে শেষ বৈঠকে। নিজ নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্প শেষ করতে এখনো অর্থ, সময় আর পরিকল্পনার প্রয়োজন শুনে অর্থমন্ত্রী কর্মজীবনের অপূর্ণতার ঝুলি আওড়ালেন সেটা বুঝা গেছে বৈঠকে তার অভিব্যক্তিতে।

    একটি ছোট্ট শহর আর একটি প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জেলাকে পরিপূর্ণ করে তুলতে দশটি বছর অনেক বেশি সময়ই ছিল। সেই সময়টাতে হয়তো তিনি চেষ্টা করে গেছেন তার পরিকল্পনাকে সাজিয়ে নিতে, কিন্তু হয়তো তা হয়নি কারো দোষে কারো অমনোযোগিতায়।

  • আগামী সংসদ নির্বাচনে অতিথি পাখিদের সমর্থন করবে না বরিশাল সদরের সাধারণ জনগন।

    আগামী সংসদ নির্বাচনে অতিথি পাখিদের সমর্থন করবে না বরিশাল সদরের সাধারণ জনগন।

    শেখ সুমন :

    এ বছরে ডিসেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রচারনায় নেমে পরেছে নতুন পুরাতন , অজ্ঞ, অভিজ্ঞ রাজনীতিবিদ। যারা স্বপ্ন দেখছেন আগামী সংসদ নির্বাচনে ক্ষমতাশালী দল আওয়ামীলীগের সমর্থন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই বরিশাল সদর পাঁচ আসনের প্রধান,প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান শহরের অলিতে গলিতে বইছে নির্বাচনী প্রচার। শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে দেখা যায় আওয়ামীলীগের সমর্থন চেয়ে বিভিন্ন ব্যাক্তি ব্যানার ও বিলবোর্ড টানিয়ে নিজেকে প্রচার করছেন।

    যারা নিজেকে প্রচার করছে,তাদের ভিতরে অনেকেই নতুন। যারা রাজনৈতিক মাঠে এসেছেন বুধে বুধে আট দিন। কিন্তু এই অল্প ক দিনে তারা নিজেকে এমন ভাবে প্রচার করছেন যে , তারা অনেক পুরনো রাজনীতিবিদ।কেউ ,কেউ তো ইতিমধ্যেই বলছেন যে, তাকেই এবার দল সমর্থন দিবে। কারন, তারা নাকি সাধারণ মানুষের মনে যায়গা করে নিয়েছেন।

    কিন্তু মাঠ পর্যায়ে সাধারণ মানুষের সাথে কথা বলে যানা যায়, সাধারণ মানুষ অতিথি রাজনৈতিক ব্যাক্তিদের সমর্থন ই করেন না। তারা চাচ্ছেন , বরিশাল সদর আসনে যেন এবার নৌকার মনোনয়ন পান অভিজ্ঞ ও দক্ষ রাজনীতিবিদ। নতুন যারা প্রচারনায় আছেন তাদের কখনও রাজনৈতিক মাঠে দেখা যায় নি। তারা অনেকে আওয়ামীলীগের সাথে যুক্ত কিনা সে বিষয়ে ও প্রশ্ন রয়েছে সাধারণ জনগণের মনে।

    অনেকেই বলছে, নতুন যারা প্রচারনায় আছে তাদের কখনও নামও শুনিনি। তাছাড়া এদের মধ্যে নাকি আবার আরিফিন মোল্লা নৌকার চেয়ার তৈরি করে সেই চেয়ারে বসেন। কিন্তু , জাতির জনক তো কখনও এই ধরনের কোনও কার্যক্রম করেননি। জাতির জনকের বংশ এবং তার কোনও নিকট আত্মীয় এই ধরনের কাজ করছেন বলে সাধারণ মানুষ কখনও শুনেনি।

    সালাউদ্দিন রিপন নামে একজন সমাজ সেবা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।সেখানেও তারা সুবিধা নিচ্ছে। জনগণের ভোটার আইডি কার্ডের ফটোকপি বা জন্মনিবন্ধনের ফটোকপি ব্যাতিত সেই সেবাও পাওয়া যায়না। জনগনকে ব্যাবহার করার জন্য যারা রাজনীতি করছেন কিভাবে তারা জনগণের উন্নয়ন করবেন এই প্রশ্ন এখন সাধারণ জনগণের ভিতরে।সাধারণ জনগণ তাই কখনও অতিথি পাখিকে তাদের নেতা হিসেবে মেনে নিবেনা।

    নতুন রাজনীতিবিদদের সম্পর্কে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের একাধিক নেতা জানান, যারা এখন ব্যানার ও পোষ্টারে পুরো বরিশাল ছেয়ে ফেলেছেন তারা রাজনীতিতে নতুন।এরা আওয়ামীলীগ রাজনীতিতে সক্রিয় না। এদের দলে কোনও পোষ্ট পদবি ও নাই। অনেককেতো আমরা কখনও দেখি ও নাই। কিন্তু এদের ভিতরে একজন প্রচার করছে যে সে নাকি কোন অঙ্গ সংগঠনের সাথে জরিত এবং বড় পোস্ট হোল্ড করে। এ ব্যাপারে অবস্যই দলীয় হাই কমান্ড ব্যাবস্থা নিবে। আর এসব অতিথি রাজনীতিবিদ রা কখনওই আওয়ামীলীগের মনোনয়ন পাবেনা।

     

  • তত্ত্বাবধায়ক সরকার চেয়ে রিটের শুনানি রবিবার

    তত্ত্বাবধায়ক সরকার চেয়ে রিটের শুনানি রবিবার

    জাতীয় সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি পেছানো হয়েছে। আগামী রবিবার শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

    এর আগে গত সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে এ রিট করেন। রিটে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সাতজনকে বিবাদী করা হয়।

    রিটে সংসদ নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রুল জারিরও আবেদন করা হয়। পাশাপাশি সে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ওপর নিষেধাজ্ঞার আদেশ দিতে আবেদন করা হয়েছে।

  • কোহলির ওয়েবসাইট হ্যাক করলো বাংলাদেশিরা!

    কোহলির ওয়েবসাইট হ্যাক করলো বাংলাদেশিরা!

    এশিয়া কাপ শেষ হয়ে গত ২৮ সেপ্টেম্বর। কিন্তুর এর রেশ এখনও রয়ে গেছে। বিশেষ করে ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত সূচনার পর দ্রুত উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, তখন সৌম্য সরকারের সঙ্গে পাল্টা প্রতিরোধের চেষ্টা করছিলেন ওপেনার লিটন দাস। ঠিক তখনই ১২১ রানে থাকা লিটন দাসকে বিতর্কিত আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার রড টাকার। পা দাগে থাকলেও বিতর্কিতভাবে আউটের সিদ্ধান্ত নেন তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে দেশে-বিদেশে। এরই জেরে নাকি এবার টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ওয়েবসাইট হ্যাক করেছে একদল বাংলাদেশি হ্যাকার-এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যম মাধ্যম সংবাদ প্রতিদিনের।

    প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া কাপ ফাইনালে হারের জ্বালা এখনও মেটেনি বাংলাদেশ সমর্থকদের। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চলছিল এতদিন। এবার বদলার পথে হাঁটল একদল বাংলাদেশি ক্রিকেট সমর্থক। সিএসআই বাংলাদেশ নামের একটি বাংলাদেশি হ্যাকিং গ্রুপ হ্যাক করল খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলির ওয়েবসাইট।

    এতে আরও বলা হয়, এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের বিতর্কিত আউটের বদলা হিসেবে বিরাটের ওয়েবসাইট হ্যাক করল বাংলাদেশি হ্যাকাররা। শুধু হ্যাক করা নয়, বিসিসিআই এবং আইসিসির উদ্দেশ্যে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে। সাইট হ্যাক করে হ্যাকাররা লিখেছে, আইসিসি যদি গোটা বিশ্বের কাছে ক্ষমা না চায় এবং যে আম্পায়ার লিটন দাসের আউট দিয়েছেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যতবারই বিরাটের ওয়েবসাইট রিকভার করার চেষ্টা করা হোক ততবারই হ্যাক করবে তারা।

    ভারতীয় গণমাধ্যমটি বলছে, ফাইনালে লিটন দাসের বিতর্কিত আউটের পর থেকেই উত্তাল বাংলাদেশ। সোশ্যাল মিডিয়ায় বলাবলি হচ্ছে, ভারতের বিরুদ্ধে খেলা পড়লেই তাদের বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে। কেন তাদের এই অবিচারের স্বীকার হতে হবে? তিন বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও ভারত-বাংলাদেশ ম্যাচে রোহিত শর্মার ন্যায্য আউট দেননি আম্পায়ার, এবারেও লিটনকে ভুলভাবে আউট দেওয়া হল বলেই অভিযোগ করছেন বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা। ফাইনালের পর চারদিন কেটে গেলেও তাদের হতাশা যে এক্কেবারে কমেনি তা বোঝা গেল।

    সবশেষে বলা হয়, বিরাটের ওয়েবসাইটটি হ্যাক করেছে বাংলাদেশের হ্যাকার গ্রুপ সিএসআই(সাইবার সিকিউরিটি এন্ড ইন্টলিজেন্স)। সাইটটি হ্যাক করার পর সেখানে লিখে দেওয়া, “ক্রিকেট কী ভদ্রলোকের খেলা নয়? প্রত্যেক টিমের কি সমান অধিকার নেই? ওটা কী করে আউট হয়, সেটা বলা হোক, আপনারা যদি প্রকাশ্যে ক্ষমা না চান, আম্পায়ারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে যতবারই রিকভারি করা হোক, ততবারই হ্যাক হবে ওয়েবসাইট।”

  • বিএনপির আরও সাত নেতা হাতিরঝিলের মামলায় জামিন পেলেন

    বিএনপির আরও সাত নেতা হাতিরঝিলের মামলায় জামিন পেলেন

    পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সাত শীর্ষ নেতা। জামিন পাওয়া অন্য নেতারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

    বুধবার বেলা ১১টার পর হাইকোর্টের একটি বেঞ্চ পুলিশি প্রতিবেদন না আসা পর্যন্ত এই সাত নেতার জামিন মঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার এ মামলায় আগাম জামিন পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

    গত সোমবার হাতিরঝিল থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত রবিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে মগবাজার রেলগেট এলাকায় আসামিরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কর্তব্য-কাজে বাধা দেন।

  • কীর্তনখোলা নদীভাঙ্গন রোধে সংগ্রাম কমিটি গঠন

    কীর্তনখোলা নদীভাঙ্গন রোধে সংগ্রাম কমিটি গঠন

    খবর বিজ্ঞপ্তি :

    গত ২ অক্টোবর মঙ্গলবার চরকাউয়া ইউনিয়নে কীর্তনখোলা নদী ভাঙ্গন রোধে বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা বিকাল ৫টায় চরকাউয়া আহম্মদিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় জননেতা কেরামত আলী হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের অন্যতম সদস্য ও উন্নয়ন পরিষদের আহবায়ক মুনাওয়ারুল ইসলাম অলি।

    দীর্ঘ ৩০ বছর কীর্তনখোলা নদীর ভাঙ্গণে চরকাউয়ার চরবদনা ও সাতানি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায়। গত ৩ বছর যাবত লাগাতার ভাঙ্গনে ৩টি মৌজা সহ নয়ানী গ্রামটিও বিলীনের পথে। স্কুল, মসজিদ, মাদ্রাসা, বাজার, ইউনিয়ন পরিষদ, বাসস্ট্যান্ড প্রভৃতি প্রতিষ্ঠান আজ হুমকির মুখে। ইতোমধ্যে হাজার হাজার ঘরবাড়ি সহ কয়েক হাজার ফসলী জমি, খেলার মাঠ, ইট ভাটা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড ও বরিশাল সদরের নেতৃবৃন্দ শান্তনা দেয়া ছাড়া কোন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেন নাই।

    প্রধান অতিথি বলেন, আমাদের চোখের পানি মোছার জন্য টিস্যু পেপার চাই না। আমাদের কান্না বন্ধ করুন। যারা এলাকায় গাছ লাগিয়েছেন, টিন দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে সাধুবাদ জানাই কিন্তুভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছি। নদী ভাঙ্গন রোধে আন্দোলনের প্রস্তুতি হিসেবে মুনাওয়ারুল ইসলাম অলিকে আহবায়ক ও মুজিবর রহমান হাবিব মুন্সিকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ‘চরকাউয়া নদী ভাঙ্গন রোধে সংগ্রাম কমিটি’ নামে একটি আহবায়ক কমিটি গঠন করা হয় এবং ১। অনতিবিলম্বে জরুরী অবস্থা ঘোষণাকৃত কাজ সমাপ্ত করা (২) স্থায়ী বাঁধ নির্মাণ করা (৩) চরবদনা মৌজা তথা রসুলপুরের পূর্ব তীরে জেগে ওঠা ডুবো চর ড্রেজিং করা ও (৪) বাস্তুভিটা হারা পরিবারগুলোকে পুনর্বাসন করার দাবীতে আগামী ২/১ দিনের মধ্যে কর্মসূচী ঘোষণা হবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

    সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব মোঃ মানিক মৃধা, জাকির হোসেন তালুকদার, আলতাফ হোসেন মাস্টার, মৌলভী মোঃ নুরুল ইসলাম হাওলাদার, শফিকুল ইসলাম, সোবাহান তালুকদার, বাদল চাপরাশী প্রমুখ।

  • ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮

    ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮

    কাজী সাইফুলঃ

    ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীসহ জনগণের কাছে তুলে ধরতে আগামী ৪ থেকে ৬ অক্টোবর জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হচ্ছে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ ।
    মেলায় ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে উপস্থাপন করা হবে। ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এই মূলমন্ত্রকে ধারণ করে তিন দিনব্যাপী মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দশ বিশেষ উদ্যোগ, এসডিজি, স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানো এবং বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার বিভিন্ন উদ্যোগ মেলায় রাখা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ মেলায় বিশেষগুলোর উপরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে।
    মেলা প্রাঙ্গণে গ্রাহকদের জন্য তাৎক্ষণিক ওয়ান স্টপ বিভিন্ন সেবা প্রদান করা হবে।
    প্রধানমন্ত্রী নির্দেশিত জনগণের দোরগোড়ায় সেবা কার্যক্রমের আওতায় এসব সেবা দেওয়া হবে। মেলায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের যৌথ অংশগ্রহণে স্থানীয় সমস্যা সম্পর্কে মতবিনিময় সভার আয়োজনও রাখা হবে। এ ছাড়া সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার ও এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হবে মেলা প্রাঙ্গণে।

  • বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    এস.এন পলাশ :

    বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, বিএন‌পির যুগ্ম মহাস‌চিব ও ব‌রিশাল মহানগর বিএন‌পির সভাপ‌তি ম‌জিবুর রহমান স‌রোয়া‌রের জন্ম‌দিনে দীর্ঘায়ু কামনা, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম রতনের মায়ের রোগমুক্তি কামনা , মহানগর বিএনপির সহ প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিনের বাবার রোগমুক্তি কামনা, ও বিএম কলেজ ছাত্রদল নেতা ইলিয়াস তালুকদারের মায়ের রোগ মুক্তি কামনায়, ব‌রিশাল মহানগর ছাত্রদ‌লের অা‌য়োজ‌নে সোমবার নগরীর বাজার রোড মসজি‌দে ‌দোয়া মোনাজাত অনু‌ষ্ঠিত হয় ।

    এসময় উপ‌স্থিত ছি‌লেন মহানগর ছাত্রদ‌লের সভাপ‌তি রেজাউল ক‌রিম র‌নি, সাধারণ সম্পাদক হুমায়ন ক‌বিরসহ ৩০টি ওয়া‌র্ড ও নয়টি কলেজ ছাত্রদ‌লের নেতাকর্মীরা। এ ছাড়াও মজিবুর রহমান সরোয়ারে জন্মদিন উপল‌ক্ষে ম‌ন্দি‌রে প্রার্থনা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

    সোমবার সন্ধ্যায় ‌বিএম ক‌লেজ ম‌ন্দি‌রে প্রার্থনা অনু‌ষ্ঠিত হয়। ‌হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র যুব কল্যান ফ্র‌ন্ট মহানগর শাখার অা‌য়োজ‌নে এই অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়। এসময় সংগঠ‌নের সভাপ‌তি লিমন কৃষ্ণ সাহা কানু, সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, প্রচার সম্পাদক গোপাল শীল, পলাশ দেবনাথ কালু প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।