Author: banglarmukh official

  • টাঙ্গাইলের বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বহিষ্কার দাবি

    টাঙ্গাইলের বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বহিষ্কার দাবি

    টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার শিক্ষার্থীদের যৌন হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ। অন্য দাবিগুলো হল শতভাগ নিরাপত্তা নিশ্চিত, শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ, সহকারি শিক্ষক সাইদুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি, সহকারি শিক্ষক এ্যানি সুরাইয়া, হাবিবুর রহমান, মাকসুদা রানা ও প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন তালুকদারের বদলি।

    মঙ্গলবার সকাল ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ৯ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক কমান্ডার ফেরদৌস আলম রুঞ্জু বীরপ্রতীক, এডভোকেট শামীম চৌধুরী দয়াল, হাসান রেজা অপু, খন্দকার খালেদা ফেরদৌস, সুলতানা সরোয়ার, ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা হোসাইন মিতু, তাহিয়া তাবাসছুম প্রমুখ।

    সংবাদ সম্মেলনে অভিভাবক শামীম চৌধুরী দয়াল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নিরাপদে থাকার কথা। কিন্তু সেখানে যৌন হয়রানির শিকার হচ্ছে ছাত্রীরা। তাহলে আমরা কিভাবে আমাদের সন্তানদের মানুষ করবো। বিদ্যালয়ের শিক্ষকদের নিকট প্রাইভেট না পড়লে তারা পরীক্ষায় অকৃতকার্যেরও ভয় দেখায়। তাই বিদ্যালয়ে কোচিং বাণিজ্য বন্ধ, সহকারি শিক্ষক সাইদুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনসহ কয়েকজন শিক্ষককের বদলি কামনা করছি।

    অপর অভিভাবক হাসান রেজা অপু বলেন, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের দীর্ঘদিন ধরে ক্লাসে ও ক্লাসের বাইরে অশালীন মন্তব্য কু-প্রস্তাব দিয়ে আসছিলেন শিক্ষক সাঈদুর রহমান। শুধু ছাত্রী নয়, অভিভাবকদের নিয়েও সে অশালীন মন্তব্য করে থাকে। সুযোগ পেলেই ছাত্রীদের শরীরে হাত দিত এবং মানসিক নির্যাতন করত।

    অভিভাবক সুলতানা সরোয়ার বলেন, গত রোববার নবম শ্রেণির এক ছাত্রীকে কু-প্রস্তাব দেয় সাইদুর। ওই দিনই সকল ছাত্রীরা প্রধান শিক্ষককে বিষয়টি জানায়। কিন্তু প্রধান শিক্ষক মামুন তালুকদার অভিযুক্ত ওই শিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেয়ার ভয় দেখিয়ে কিছু ছাত্রীর স্বাক্ষর নেন। শিক্ষকরা নিরাপত্তার পরিবর্তে ছাত্রীদেয় কু-প্রস্তাব দেয়া এরকম শিক্ষকদের বদলি দাবি করছি।

    ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা হোসাইন মিতু বলেন, দীর্ঘদিন ধরেই সাঈদুর রহমান অনেককে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক মামুন তালুকদারকে জানানোর পরও তিনি কোন ব্যবস্থা নেয়নি। সাইদুর রহমান দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রধান শিক্ষক মামুন তালুকদারের অপসারণ দাবি করছি। টিফিনের জন্য প্রতিমাসে আমাদের নিকট থেকে টাকা নেওয়া হয়। টাকা নিয়েও আমাদের টিফিনেও অস্বাস্থ্যকর খাবার দেওয়া হয়। আমরা স্বাস্থ্যকর খাবারের দাবি করছি।

    অপর শিক্ষার্থী তাহিয়া তাবাসছুম বলেন, আমাদের নিরাপত্তার জন্য বিদ্যালয়ে নিরাপত্তা সেল, স্বাস্থ্যকর টিফিন, শতভাগ মহিলা শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষকের কোচিং বাণিজ্য বন্ধের দাবি করছি। পাশাপাশি সহকারি শিক্ষক সাইদুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি, সহকারী শিক্ষক এ্যানি সুরাইয়া, হাবিবুর রহমান, মাকসুদা রানা ও প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন তালুকদারের বদলির দাবি করছি।

    উল্লেখ্য, গত সোমবার ছাত্রীদের কুরুচিপূর্ণ মন্তব্য ও যৌন হয়রানির অভিযোগে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক সাইদুর রহমানকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে উত্তেজিত শিক্ষার্থীরা। ওই ঘটনা জানাজানি হলে সোমবার সকালে ছাত্রী-অভিভাবকরা বিক্ষুব্দ হয়ে উঠে। অভিযুক্ত ওই শিক্ষকের বিচার ও শাস্তির দাবিতে তারা বিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে। এসময় সাইদুর রহমান বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করলে ছাত্রীরা তাকে অবরুদ্ধ করে রাখে। পরে তাকে অফিস কক্ষ থেকে বের করে এনে বেদম মারপিট করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ছাত্রীদের গণধোলাইয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষক সাইদুর রহমানকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান এই রায় দেন।

  • এবার বিপিএল থেকে সরে দাঁড়াল চিটাগাং ভাইকিংস

    এবার বিপিএল থেকে সরে দাঁড়াল চিটাগাং ভাইকিংস

    বরিশাল বুলসের পর বাংলাদশে প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দল চালাতে অপারগতা প্রকাশ করেছে চিটাগাং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি ডিবিএল গ্রুপ। আর তাতে বড় ধরনের সমস্যা পড়েছে বিপিএল কমিটিকে। কারণ এই মুহুর্তে নতুন ফ্র্যাঞ্চাইজি পাওয়া কঠিন, প্রায় অসম্ভবও বটে।

    চট্টগ্রামের মেয়র এবং চট্টগ্রামে আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা আ জ ম নাসির এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান মিলে দল চালানোর কথা শেষ পর্যন্ত তারা পরিচালনার দায়িত্ব নিতে অনিচ্ছুক।

    প্রসঙ্গত, সেপ্টেম্বর ৩০ তারিখ ছিল গত মৌসুম থেকে ধরে রাখা খেলোয়াড়দের নাম জমা দেয়ার শেষ দিন। কিন্তু শেষ তারিখেও নিজেদের এই তালিকা জমা দেয়নি চিটাগাং ভাইকিংস কর্তৃপক্ষ। এ বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে খোঁজ নেয়া হলে বন্দর নগরীর দলটি জানিয়েছে তারা বিপিএলের আসন্ন মৌসুমে খেলতে পারবে না। এ খবরটি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

  • বরিশাল সিটি নির্বাচন- ১৭ কেন্দ্রে ভোটে অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি

    বরিশাল সিটি নির্বাচন- ১৭ কেন্দ্রে ভোটে অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি

    অনলাইন ডেস্ক : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন তদন্তে ১৭টি কেন্দ্রে অনিয়মের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশনের (ইসি) তদন্ত কমিটি।

    সম্প্রতি কমিশনে জমা দেয়া ওই তদন্ত প্রতিবেদনে অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি দেয়ার সুপারিশ করা হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ইসির যুগ্ম সচিব ও তদন্ত কমিটির প্রধান খন্দকার মিজানুর রহমান মন্তব্য করতে রাজি হননি।

    জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে ইসি যে ১৬টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছিল তার মধ্যে ৯টিতে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

    বাকি ৭টি কেন্দ্রে তদন্ত কমিটি অনিয়মের প্রমাণ পায়নি। অপরদিকে স্থগিত হয়নি এমন ৮টি কেন্দ্রে অনিয়মের তথ্য পেয়েছে তদন্ত কমিটি। সব মিলিয়ে ১৭টি কেন্দ্রের ভোটে অনিয়ম পেয়েছে কমিটি। ওই কমিটি দুই দফায় প্রায় ৬০টি কেন্দ্রের অনিয়ম তদন্ত করেছিল।

    কমিশন সূত্র বলছে, নির্বাচন কমিশনের তদন্তে স্থগিত হয়নি এমন ৮টি কেন্দ্রে অনিয়ম পাওয়া গেছে। তাই এ অনিয়মের কারণে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জয়-পরাজয়ে কোনো প্রভাব পড়ল কিনা, সেটা নির্বাচন কমিশনকে বিবেচনা করতে হবে।

    নির্বাচন কমিশন এখন ওই কেন্দ্রগুলোর ব্যাপারে কী করবে, তা নির্ধারণে হিমশিম খাচ্ছে।

    জানা গেছে, তদন্ত দল সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এজেন্ট, ভোটগ্রহণ কর্মকর্তা ও স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজনের সাক্ষাৎকার নিয়েছে। বেশ কয়েকজন প্রার্থী অনিয়মের পক্ষে ভিডিও ক্লিপিং দিয়েছিলেন।
    তবে তদন্তে ভোট কেন্দ্রের অনিয়ম সম্পর্কিত কয়েকজন অভিযোগকারী ও সাক্ষীরা ভয়ে কিছু বলার সাহস পাননি। যে কারণে তদন্ত কমিটিও অনিয়মের হদিস পায়নি।

  • বরিশাল জেলা আ. লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ খান বহিস্কার

    বরিশাল জেলা আ. লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ খান বহিস্কার

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সাবেক এমপি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. অধ্যক্ষ আব্দুর রশিদ খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    ১ অক্টোবর সোমবার বরিশাল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ আঃ কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক এড. তালুকদার মোঃ ইউনুস এমপি এক যুক্ত বিবৃতিতে আব্দুর রশিদ খানকে সাময়িক বরখাস্ত করা হয়।

    আব্দুর রশিদ খান, বিএনপি থেকে কয়েক বছর পূর্বে আওয়ামীলীগে যোগদেন।

  • জার্মানিতে  উদ্বোধন হলো ইউরোপের সবচেয়ে বড় মসজিদ কলোনিয়া জামে মসজিদ।

    জার্মানিতে উদ্বোধন হলো ইউরোপের সবচেয়ে বড় মসজিদ কলোনিয়া জামে মসজিদ।

    শনিবার জার্মানিতে উদ্বোধন হলো ইউরোপের সবচেয়ে বড় মসজিদ কলোনিয়া জামে মসজিদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এটি উদ্বোধন করেন। মসজিদটিতে একসঙ্গে চার হাজার লোক নামাজ পড়তে পারবেন। মসজিদ কমপ্লেক্সে রয়েছে বিশাল হল রুমবিশিষ্ট সেমিনার কক্ষ, অমুসলিমদের সামনে ইসলামের উদার ও শান্তির পরিচয় তুলে ধরতে পরিচিতি রুম ও বিশাল ক্লাস রুম।

  • শামিকে খুন করতে চান হাসিন?

    শামিকে খুন করতে চান হাসিন?

    ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের বিতর্ক যেন থামছেই না।  স্বামী-স্ত্রীর সম্পর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে। এবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামনে এলো ভয়ঙ্কর অভিযোগ। হাসিন জাহান নাকি শামিকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন! এমনই অভিযোগ করেছেন ভারতের তারকা পেসার।

    স্ত্রীর কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়ে শামি নিজের সুরক্ষা বাড়ানোর আবেদন করেছেন আমরোহার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হেমন্ত কুমারের কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একজন বন্দুকধারীর আবেদন করেছেন শামি। তার দাবি, বিভিন্ন জায়গা থেকে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। তার অভিযোগের তীর স্ত্রীর দিকেই।

    উল্লেখ্য, চলতি বছরের মার্চ থেকে শামি ও হাসিনের সম্পর্কের অবনতি ঘটেছে। যত দিন গড়িয়েছে দু’ জনের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। চলেছে পাল্টাপাল্টি অভিযোগ। আর তারই জের ধরে এবার স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আনলেন শামি।

  • জাতিসংঘের অধিবেশনে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আরবিতে ভাষণ

    জাতিসংঘের অধিবেশনে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর আরবিতে ভাষণ

    জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে আরবিতে বক্তব্য দিলেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন নেইসল।
    নিজের ভাষণে তিনি বলেন, ‘অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি আরবিতে আপনাদের সামনে কথা বলতে পারি! কেন আমি সেটা করবো? কারণ, আরবি হলো জাতিসংঘের ৬টি আনুষ্ঠানিক ভাষার একটি। আমি ভিয়েনায় আরবি শিখেছি। এটি একটি সুন্দর ভাষা।
    প্রাচীন আরব সভ্যতার অংশ। যুদ্ধের বছরগুলোতে আমি লেবাননে পড়াশুনা করেছি। সেখানে দেখেছি যে কিভাবে মানুষ সব প্রতিকূলতা সত্ত্বেও জীবন যাপন করে চলছে। এটাই হয়তো জীবনের রহস্য।’
    নিজের সূচনা বক্তব্যের প্রথম তিন মিনিট তিনি আরবিতে কথা বলেন। এরপর ফরাসি, স্প্যানিশ ও সবশেষে ইংরেজিতে কথা বলেন। নিজের বক্তব্যে নেইসল যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর শরণার্থীদের মর্মস্তুদ পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি উপস্থিত সকলকে নিজ নিজ রাজনৈতিক দলকে মঙ্গলের জন্য ব্যবহার করার অনুরোধ জানান।
    তবে শরণার্থী নিয়ে নেইসলের এই আবেগঘন বক্তব্য বিস্ময়কর আরেকটি কারণেও। অস্ট্রিয়ারই নতুন জোট সরকারের নেতৃত্বে রয়েছেন চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ। এতে রয়েছে উগ্র-দক্ষিনপন্থী দল ফ্রিডম পার্টি। এই দলটির রাজনৈতিক ভিত্তিই হলো অভিবাসন ও শরনার্থী বিরোধীতা। নেইসল নিজে অবশ্য স্বতন্ত্র পার্লামেন্ট সদস্য। কিন্তু তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে ফ্রিডম পার্টি! অভিবাসীদের নিয়ে তার অনেক বাগাড়ম্বর নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। এছাড়া রাজনৈতিকভাবে তাকে রক্ষণশীল ভাবা হয়। এ কারণে তার মুখ থেকে শরণার্থীদের মর্মবেদনা শোনাটা বেশ বিস্ময়করই বটে।

  • মুনকে জোড়া কুকুর উপহার দিলেন কিম

    মুনকে জোড়া কুকুর উপহার দিলেন কিম

    কোরীয় উপদ্বীপে শান্তির আলো ছড়িয়ে আলোচনা শুরু করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।  উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে উপহারও দিয়েছেন।  তবে কিমের উপহার বেশ বিস্ময়কর। দেশ দু’টির কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কোরিয়ার শিকারি জাতের দু’টি কুকুর উপহার দেওয়া হয়েছে। এ জাতের কুকুরের নাম পুংসান কুকুর। নাম সংগাং (ডান) ও গোমি (বাম)।

    গত শনিবার দেশ দু’টির সামরিক শক্তিহীন যুদ্ধবিরতির গ্রাম পানমুজম দিয়ে শিকারি জাতের এ প্রাণী দু’টি স্থানান্তর করা হয়।

    এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় ভবন ব্লু  হাউস বিবৃতিতে জানায়, গত মাসে পিয়ংইয়ংয়ে মুন ও কিমের বৈঠকে কিমের স্ত্রী রি সোল জু এ কুকুর দু’টি উপহারের পরামর্শ দেন। এ সময় রি বলেছিলেন, কুকুর দু’টির বংশবৃদ্ধির সনদও রয়েছে।

    দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, সিউল চিড়িয়াখানায় নেওয়ার আগে কুকুর দু’টিকে প্রাথমিকভাবে ব্লু  হাউসে তোলা হয়। যাতে সবাই কুকুর দু’টিকে আদর করতে পারে।

    উল্লেখ্য, দেশ দু’টির কূটনৈতিক সম্পর্কে কুকুর উপহার দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০০০ সালে উত্তর কোরিয়ার সাবেক প্রধান নেতা কিম জং ইল দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জুং কে পুংসান জাতের দু’টি কুকুর উপহার দিয়েছিলেন।

  • ‘H2O’ প্রশ্নে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগীর উত্তর ভাইরাল

    ‘H2O’ প্রশ্নে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগীর উত্তর ভাইরাল

    মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বের একাধিক ভিডিও অনলাইনে ভাইরাল। রবিবার অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেরা দশ প্রতিযোগী এতে অংশ নেন। এক প্রতিযোগীর কাছে অনুষ্ঠানের অন্যতম বিচারক মডেল খালেদ মাহমুদ সুজন জানতে চেয়েছিলেন, ‘H2O কী?’ উত্তরে প্রতিযোগী বলেছেন, ‘ধানমণ্ডিতে এই নামে একটা রেস্টুরেন্ট আছে।’

    H2O মূলত পানির রাসায়নিক সংকেত। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার সেরা দশে উঠে আসা কোনো প্রতিযোগীর এমন উত্তরে বিস্মিত নেটিজেনরা। এ নিয়ে এখন অনেকেই ট্রল করছেন।

    একজন লিখেছেন, আমি এই মেয়েগুলার দোষ দিব না, দোষ ঐ সব লেবাসধারী মূর্খের যারা তাদেরকে এই মঞ্চে দাঁড় করিয়েছে। এরা কীভাবে একটা দেশের প্রতিনিধিত্ব করবে? ধিক্কার আয়োজক কমিটির উপর।

    আমিন নামের একজন লিখেছেন, কথাগুলো শুনতে গিয়ে নিজেই লজ্জায় তাদের দিকে তাকাতে পারছিলাম না… এরা আমাদের দেশের সুন্দরী!

    গত বছর থেকে শুরু হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা। এ বছর সেরার মুকুট অর্জন করেছেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। এর আগের আসরে বিজয়ী হয়েছিলেন জেসিয়া ইসলাম।

  • বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ৬০০

    বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ৬০০

    বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে কমপক্ষে ৬০০ জনকে আটক করার দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো দিয়ে ভারতের প্রবেশ করার চেষ্টা করছে মিয়ানমারের রোহিঙ্গারা। এ জন্য সব রাজ্যকে পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, স্ব স্ব রাজ্যে বসবাসকারী রোহিঙ্গাদের সংখ্যা জানাতে। তাদের ওপর নজর রাখতে বলা হয়েছে। আরও বলা হয়েছে তাদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করতে। খবর অনলাইন দ্য হিন্দু।
    ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, ভারতে বর্তমানে বসবাস করছে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা। এর মধ্যে শুধু জম্মুতেই আছে প্রায় ৫৭০০ রোহিঙ্গা। এর মধ্যে আবার মাত্র ১৬ হাজার রোঙ্গিা জাতিসংঘের অধীনে নিবন্ধিত। ২০১২-১৩ সালে যখন রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংস নির্যাতন করা হয় তখন এসব রোহিঙ্গা দেশ ছেড়েছিল। ওই একই রকম হামলা গত বছর আবার শুরু হয়। ফলে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা এসে আশ্রয় নেয় বাংলাদেশে।
    বিএসএফের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এ বছরের ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত ৬৩৮ জন অনুপ্রবেশকারীকে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় আটক করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। ২০১৬ সালে আটক করা হয়েছিল ১৫৮৭ জনকে। ২০১৭ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ৮৭১ জনে।