Author: banglarmukh official

  • গৌরনদীর অগ্রনীব্যাংক অফিসার নুরউদ্দিন এর অবৈধ সুদের ব্যাবসা জমজমাট

    গৌরনদীর অগ্রনীব্যাংক অফিসার নুরউদ্দিন এর অবৈধ সুদের ব্যাবসা জমজমাট

    গৌরনদীর অগ্রনীব্যাংক এ কর্মরত সিনিয়র অফিসার নুরউদ্দিন এর সুদের কারবার এ জর্জরিত বহু অসহায় ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন।

    উল্লেখ্য গতকাল গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন এর বাগানবাড়ি তে,সংখ্যালঘু পরিবার এর উপর হামলা চালায় বিএনপি নেতা,সাজাহান সহ কতিপয় দুষ্কৃতিকারীরা,শ্রী হিরালাল দাস এর পুত্র অজিত কুমার দাস কে পিটিয়ে গুরুতর আহত করে,বর্তমানে অজিত কুমার দাস গৌরনদী স্বাস্থ্যকমপ্লেক্স এর ৪২নং বেড এ ভর্তি আছেন।

    আজ বিকেলে আমাদের নিজস্ব প্রতিনিধি গৌরনদী স্বাস্থ্যকমপ্লেক্স এ আহত অজিত কুমার এর সাক্ষাৎকার নিতে গেলে,আহত অজিত এর স্ত্রী ও আত্বীয়স্বজন এর কাছ থেকে আসল রহস্য বেরিয়ে আসে,এবং ওইসময় অসুস্থ অজিত এর বেডে একজন অপরিচিত ভদ্রলোক কে দেখা যায়, ওই ভদ্রলোক টি হলেন,গৌরনদী অগ্রণী ব্যাংক এর সিনিয়র অফিসার মোঃ নুরউদ্দিন বিশিষ্ট সুদের কারবার যার আয়ের প্রধান উৎস

    অগ্রনীব্যাংক সিনিয়র অফিসার মোঃনুরউদ্দিন এর সাথে আলাপকালে তিনি আমাদের প্রতিবেদক কে জানান,আহত অজিত কুমার দাস কে বছর দুয়েক আগে তিনি ছয় লক্ষ  (৬,০০,০০০) টাকা সুদে লাগান।যাহার মাসিক সুদ হলো,প্রতি ১লাখে দশ হাজার টাকা।

    অজিত প্রতিমাসে ৬০,০০০টাকা সুদ হিসেবে নুরউদ্দিন কে পরিশোধ করতো।গত দুমাস যাবৎ অজিত সুদের টাকা দিতে না পারায়, ব্যাংক অফিসার নুরউদ্দিন অজিত দাস কে,ভিটেহারা করার ভয়ভীতি দেখায়,  নুরউদ্দিন এর সুদের ব্যাবসার আরেক সহযোগী বাটাজোর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী, সাজাহান কে দিয়ে টাকা তোলার হুমকি দেয়।এর পরিপ্রেক্ষিতে গতকাল সাজাহান বাগানবাড়ীর দাস বাড়ীতে হামলা চালায় ও অজিত কে মারধোর করে।

    আলাপ কালে অজিত এর স্ত্রী জানায়,এই নুরউদ্দিন এর কাছ থেকে এযাবৎ পর্যন্ত যত লোকজন সুদে টাকা নিছে প্রত্যেকেই এখন স্বর্বস্বান্ত ও বসতবাড়ি পর্যন্ত নুরউদ্দিন এর দখলে।

    নুরউদ্দিন এর কাছে এই সুদের কারবার সম্পর্কে জানতে চাওয়া হলে,তিনি এই টাকার কথা স্বীকার করেন এবং এক লাখে,মাসিক সুদ দশ হাজার টাকা নেওয়ার কথাও স্বীকার করেন,তিনি বলেন আমার সাথে স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ এই ব্যাবসায়ে জড়িত,নাম জানতে চাইলে তিনি নাম বলতে অপারগতা প্রকাশ করেন,এবং তিনি সাজাহান কে দিয়ে অজিত কে মারধর করানোর ব্যাপারে জড়িত নন, প্রয়োজনে কোরআন ছুয়ে সুপথ করার কথা বলে চটজলদি হাসপাতাল থেকে পালিয়ে যান।

    হাসপাতালে উপস্থিত সংখ্যালঘু হিন্দুসম্প্রদায়ের লোকজন জানান, অগ্রনীব্যাংক অফিসার নুরুউদ্দিন এর এই চড়া সুদের টাকা পরিশোধ করতে গিয়ে সর্বশান্ত হয়ে আজ নিঃস্ব অবস্থায় দিনযাপন করতেছেন বহুসংখ্যক সংখ্যালঘু হিন্দুসম্প্রদায়ের লোকজন।

    এই সুদ ব্যাবসায়ী নুর উদ্দিন এর নিজ বাড়ী গৌরনদীর খান্জাপুর। স্থানীয় বাসিন্দা হওয়ার কারনেই তিনি একজন ব্যাংক কর্মকর্তা হয়ে,ঢালাও ভাবে এই চরম সুদের হারে,টাকা লাগিয়ে অসহায় পরিবারগুলোকে দিনের পর দিন ব্লাকমেইলিং করে অবৈধভাবে সুদের টাকা উপার্জন করছেন,এলাকাবাসী বিষয়ট অগ্রনীব্যাংক এর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করেন,ও এই সুদ চক্রের হোতা সহ সকল কে আইনের আওতায় আনার জোড় দাবি জানান।

  • মুশফিকের ৩০তম হাফ সেঞ্চুরি

    মুশফিকের ৩০তম হাফ সেঞ্চুরি

    এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৩০তম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের রান মেশিন খ্যাত এ ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করার পথে বল খেলেছেন ৬৮টি। যেখানে ৫টি দৃষ্টিনন্দন চারের মার ছিল।

    এদিকে মুশফিককে দারুণ সঙ্গ দিচ্ছেন নবাগত মোহাম্মদ মিথুন। তাদের দুজনের ব্যাটে ভর করে আপাতত শুরুর ধাক্কাটা সামলেছে বাংলাদেশ। তবে পথ এখনো বহুদূর।

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুজনের ব্যাট থেকে এসেছে ১০৩ রান। মুশফিক ৫৬ ও মিথুন ৪৪ রান করেছেন

    এর আগে ওপেনিং জুটিতে ভাল সূচনা করতে পারেননি লিটন-সৌম্যরা। গোল্ডেন ডাক মারলেন সৌম্য সরকার। দীর্ঘ দিন পরে দলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সৌম্য সরকার। শূন্যরানে ফিরেছেন প্যাভিলিয়নে। আর তার দেখানো পথেই হাঁটলেন এশিয়া কাপে দ্বিতীয়বার দলে সুযোগ পাওয়া মুমিনুল হক।

    শাহিন শাহ আফ্রিদির আগের বলেই চার মেরেছিলেন। কিন্তু পরের বলেই তার প্যাড ছুয়ে স্ট্যাম্পে বল লাগে। ফলে ৪ বলে মাত্র ৫ রান করেই তাকেও ফিরতে হয়েছে। আর এমন শুরুর পর এমনিতেই চাপে পড়ে দল। এরই মাঝে আবার বোল্ড হয়ে গেলেন লিটন দাসও। চলতি এশিয়াকাপে লিটন দাস সবক’টি ম্যাচেই ওপেন করেছেন। কিন্তু আফগানিস্তানের বিপক্ষের ৪১ রানের ইনিংসটিই তার ক্যারিয়ার সেরা। এছাড়া বাকি ৪ ম্যাচের একটিতেও দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ফলে ৪.২ ওভারে মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সেখান থেকেই দলকে টেলে তুলছেন মিথুন-মুশফিক।

    এর আগে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

    এদিকে আজকের ম্যাচে খেলছেন না বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পরিবর্তে একাদশে জায়গা পান মুমিনুল হক। আঙ্গুলের ফ্রেকচারের কারণে তার খেলা হচ্ছে না বলে জানিয়েছেন মাশরাফি। অপরদিকে দীর্ঘ দিন পর দলে ফিরেন সৌম্য সরকার, বাদ পড়েন নাজমুল শান্ত। আর স্পিনার নাজমুল অপুর পরিবর্তে পেসার হিসেবে খেলবেন রুবেল হোসেন। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য ও মুমিনুল।

    বাংলাদেশ একাদশ:

    লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

    পাকিস্তান একাদশ:
    ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, জুনায়েদ খান ও শাহিন শাহ আফ্রিদি।

  • যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া হুশিয়ারি

    যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া হুশিয়ারি

    ইউরোপের দেশ পোল্যান্ডে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। আর এ সামরিক ঘাঁটি স্থাপনের তীব্র বিরোধিতা করেছে রাশিয়া।

    রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার গ্রুশকো বলেন, আমেরিকার এ ধরনের পদক্ষেপের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করার যথেষ্ট কারণ রয়েছে। পোল্যান্ডে স্থায়ী ঘাঁটি নির্মাণের মার্কিন প্রচেষ্টা ইউরোপের নিরাপত্তাকে বিঘ্নিত করবে।

    সেই সঙ্গে রাশিয়ার সীমান্তের কাছে সেনা মোতায়েন না করার ব্যাপারে ন্যাটো জোটের সঙ্গে মস্কোর যে চুক্তি রয়েছে পোল্যান্ডে ঘাঁটি স্থাপন করলে তাও লঙ্ঘিত হবে। আর এটি বাস্তবায়ন হলে পূর্ব ইউরোপের নিরাপত্তা নিশ্চিতভাবে বিঘ্নিত হবে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে এক বৈঠক শেষে বলেছেন, পোল্যান্ডে একটি বড় সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখছে ওয়াশিংটন।

  • সাংবাদিকরা অতন্দ্র প্রহরী : প্রধান বিচারপতি

    সাংবাদিকরা অতন্দ্র প্রহরী : প্রধান বিচারপতি

    সাংবাদিকরা প্রতিনিয়ত অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং গুরুত্বপূর্ণ কাজ।

    বুধবার সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে ‘লিগ্যাল এইড ও আইন সাংবাদিকতা’শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সুপ্রিম কোর্ট কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

    প্রধান বিচারপতি বলেন, সমাজের অসঙ্গতি দূরীকরণ এবং সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকতা তথা গণমাধ্যমের ভূমিকা দিনের আলোর মতো স্পষ্ট। মানুষের তথ্য জানার অধিকার এবং গণমাধ্যমের তথ্য জানানোর গভীর দায়বদ্ধতার প্রশ্নে সামাজিক অঙ্গীকার নিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।

    তিনি বলেন, আইন-আদালত, আইন-শৃঙ্খলা, মানবাধিকার এবং আইনি সেবা-সংক্রান্ত তথ্য আইন সাংবাদিকতার মাধ্যমে উঠে আসে। সাংবাদিকরা সাধারণ জনগণ ও বিচারপ্রার্থীদের আশা-আকাঙ্ক্ষা, প্রাপ্তি-অপ্রাপ্তি এবং লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সংবাদ প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে সচেতন করার গুরুদায়িত্ব পালন করছে।

    তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিনা বিচারে আটক বা অর্থাভাবে আইনজীবী নিয়োগ দিতে পারছে না এমন বিষয়গুলো সাংবাদিকরা অনুসন্ধিৎসু সাংবাদিকতার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কাছে তুলে ধরতে পারেন। সরকারি এসব সেবা সম্পর্কে এখনও প্রত্যন্ত অঞ্চলের লোকজন খুব অবগত নয়। এ জন্য লিগ্যাল এইডের সুফল নিয়ে সাংবাদিকরা ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করতে পারেন। গণমাধ্যমের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারি আইন সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি আশাবাদী।

    প্রধান বিচারপতি বলেন, আমরা সবাই নিজ নিজ অবস্থান হতে সহযোগিতা এবং দায়িত্ব সঠিকভাবে পালন করলে মানুষের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত হতে পারে। আর জনগণের কাছে আইনি সেবা পৌঁছে দেয়া তথা সুশাসন নিশ্চিতকরণে বিচারক আইনজীবী, এনজিও কর্মী, সুশীল সমাজ ও সাংবাদিকদের ভূমিকা রয়েছে।

    জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সুপ্রিম কোর্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সভাপতিত্বে কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ল’রিপোর্টার্স ফোরামের সভাপতি সাঈদ আহমেদ ও সাধারণ সম্পাদক হাসান জাবেদ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিরি সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ল’রিপোর্টাস ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী আব্দুল হান্নান, সাবেক সভাপতি এম বদি-উজ-জামান ও আশুতোষ সরকার প্রমুখ।

    কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেইলি অবজারভার পত্রিকার অনলাইন সম্পাদক কাজী আব্দুল হান্নান।

    আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব টাইটাস হিল্লোল রেমা।

  • মাধ্যমিকে পদোন্নতি পাচ্ছেন ৫ হাজার শিক্ষক

    মাধ্যমিকে পদোন্নতি পাচ্ছেন ৫ হাজার শিক্ষক

    সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ‘সিনিয়র শিক্ষক’ পদে ৫ হাজার শিক্ষককে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে (মাউশি) শিক্ষকদের তথ্য সংগ্রহ করে আগামী ১৫ অক্টোবরের মধ্যে পাঠাতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    নির্দেশনায় বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ৫০ শতাংশ সহকারী শিক্ষক-শিক্ষিকাদের ‘সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতি দেয়া হবে। সেই লক্ষ্যে আট বছর পার হওয়া জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

    এসব তথ্যের মধ্যে- হিসাবরক্ষণ অফিস থেকে প্রদত্ত চাকরি বিবরণী, নিয়োগপত্র, আত্তীকরণ, স্থায়ীকরণ, নিয়মিতকরণ আদেশ ও যোগদানপত্রের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে), প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিভাগীয়/ফৌজদারী/দুর্নীতি মামলা-সংক্রান্ত, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক চাকরি ধারাবাহিকতা ও চাকরিকাল সন্তোষজনক-সংক্রান্ত প্রত্যয়নপত্র, বি.এড/সমমান পাসের সনদের সত্যায়িত কপি এবং বিগত ৫ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারাদেশে পুরনো ৩৩০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ১০ হাজার সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন। কর্মকর্তা-কর্মচারী (মাধ্যমিক ও উচ্চশিক্ষা) নিয়োগ বিধিমালা ১৯৯১ অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক, সহকারী প্রধান ও প্রধান শিক্ষকের পদ রয়েছে।

     এ কারণে অধিকাংশ সহকারী শিক্ষকরা যুগের পর যুগ পার করলেও পদোন্নতি পাচ্ছেন না। বিষয়টি বিবেচনা করে সম্প্রতি মাধ্যমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক (১২তম গ্রেড) পদ সৃজন করা হয়। তার ভিত্তিতে কর্মরত জ্যেষ্ঠ শিক্ষকদের এ পদে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (সরকারি বিদ্যালয়) নাজমুল ইসলাম বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের পদোন্নতি না হওয়া একটি অমানবিক বিষয়। এ কারণে নতুন করে পদ সৃজন করা হয়েছে। বর্তমানে সারাদেশে কর্মরত ৫০ শতাংশ জ্যেষ্ঠ শিক্ষককে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    তিনি বলেন, জ্যেষ্ঠ শিক্ষকদের পদোন্নতির লক্ষ্যে আমরা মাউশিকে আগামী ১৫ অক্টোবরের মধ্যে শিক্ষকদের বিভিন্ন স্তরের তথ্য দিতে নির্দেশ দিয়েছি। এসব তথ্য যাচাই-বাছাই করে আগামী ৩ মাসের মধ্যে এ পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান এই কর্মকর্তা।

  • ডেঙ্গুতে আক্রান্ত সৈমীও চলে গেল না ফেরার দেশে

    ডেঙ্গুতে আক্রান্ত সৈমীও চলে গেল না ফেরার দেশে

    দেখলে মনে হবে ছোট্ট শিশুটি বিছানায় আরাম করে ঘুমাচ্ছে। মাথা ও বুকের কাছে বালিশ নিয়ে কাত হয়ে শুয়ে আছে। ছোট্ট হাতে ক্যানোলার ব্যান্ডেজ, শিয়রে ঝুলছে স্যালাইন।

    রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিন বছরের ছোট্ট শিশু সৈমীর এ ছবিটি গত দু’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরপাক খাচ্ছিল।

    ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল সৈমী। হঠাৎ করে শিশুটির প্লাটেলেট কমে যাওয়া, ‘ও’ পজিটিভ রক্তের জন্য ছুটোছুটি, শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে পিআইসিইউ ও পরে আইসিইউতে স্থানান্তর ও লাইফ সাপোর্টে থাকার খবরা-খবর পাচ্ছিলেন। অনেকেই শিশুটির সুস্থ হয়ে উঠার জন্য কায়মনে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানাচ্ছিলেন। চিকিৎসকরাও শিশুটিকে বাঁচিয়ে তুলতে প্রচেষ্টা চালাচ্ছিলেন।

    কিন্তু শেষ পর্যন্ত শিশু সৈমীকে বাঁচানো গেল না। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সে চলে গেছে না ফেরার দেশে। ছোট্ট এ শিশুটির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম।

    সুমাইয়া ওরফে সৈমী তথ্য ক্যাডারের কর্মকর্তা ও বর্তমানে ডেপুটেশনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে কর্মরত গুলশান উর্মির মেয়ে।

    jagonews

    স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. আয়েশা আক্তার সুমাইয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যানুসারে তিন বছর এক মাস আটদিন বয়সী শিশু সুমাইয়া ডেঙ্গু শকড সিনড্রোমে মারা গেছে বলে জানা গেছে। গত ২৪ সেপ্টেম্বর শিশুটিকে ভর্তি করা হয়। বুধবার সকাল ৯টায় সে মারা যায়।

    উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গু হেমোরেজিক ও ডেঙ্গু শকড সিন্ড্রোমে মোট ১৫ জনের মৃত্যু হয়।

  • অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত।

    অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত।

    শেখ সুমন :

    বিবিবি-৪, ওজোপাডিকো, খুলনা দপ্তরের আওতাধীন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে বিদ্যুৎ আদালত খুলনা এর বিজ্ঞ যুগ্ম জেলা জজ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

    পাঁচটি স্পটে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে সব জায়গায় মামলা দায়ের করা হয়। একই সাথে প্রায় ছয়লক্ষ টাকা পেনাল বিল আদায় হয়েছে। অভিযানে সহায়তা করেন সোনাডাঙ্গা থানার পুলিশ সদস্যরা। অভিযানে বিদ্যুৎ আদালতের সহকারী প্রকৌশলী, অত্র দপ্তরের সহকারী প্রকৌশলীদ্বয়, উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ ও কারিগরী কর্মচারীবৃন্দ উপস্থিত ছিল। নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সার্বিক নির্দেশনায় অত্যন্ত সফলভাবে আজকের মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই ধরনের অভিযান শহরে এখন থেকে প্রতিনিয়ত চলমান থাকবে ।

  • যুক্তরাষ্ট্রে গোপন বৈঠকে বসছেন সিনহা ও জামায়াত নেতা রাজ্জাক

    যুক্তরাষ্ট্রে গোপন বৈঠকে বসছেন সিনহা ও জামায়াত নেতা রাজ্জাক

    মৌলবাদী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে গোপন বৈঠকে বসছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে থাকা জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা সাবেক বিচারপতি এস কে সিনহার সঙ্গে বৈঠকের উদ্দেশে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।

    আগামী ৯ থেকে ১২ অক্টোবর; চারদিনের যুক্তরাষ্ট্র সফরে জামায়াতের সহকারী এই সেক্রেটারি এস কে সিনহার সঙ্গে গোপন বৈঠকের পাশাপাশি হোয়াইট হাউসের কর্মকর্তা, সিনেটের আইনপ্রণেতা, হাউস কমিটির কর্মকর্তা ও মার্কিন কয়েকটি থিঙ্ক ট্যাংকের বিশ্লেষকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে।

    তবে যুক্তরাষ্ট্রে জামায়াত নেতার গুরুত্বপূর্ণ এই সফর এখনও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। বিশ্বস্ত একাধিক সূত্রের বরাত দিয়ে উইকলি ব্লিৎজ বলছে, ‘যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে থাকা ব্যারিস্টার রাজ্জাক যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে বৈঠকে বসবেন। তবে বৈঠকের স্থান এখনও চূড়ান্ত হয়নি।’

    কিন্তু বেশ কয়েকটি সূত্র বলছে, ‘বাংলাদেশের সাবেক এই বিচারপতির সঙ্গে জামায়াত নেতার গোপন ওই বৈঠক ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে পারে। ওয়াশিংটনের ক্যাপিটল হিল স্যুটে অবস্থান করতে পারেন তারা।’

    ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। ১৯৪১ সালে তৎকালীন ব্রিটিশশাসিত ভারতের লাহোরে কট্টরপন্থী মৌলবাদী আবুল আল মওদুদীর নেতৃত্বে প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দলের শাখা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।

    ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের লাখ লাখ মানুষকে হত্যায় পাকিস্তানি সামরিক বাহিনীকে সহায়তা করে জামায়াত। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ইতোমধ্যে দলটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

    উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ক্ষমতাসীনদের তীব্র সমালোচনার মুখে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা ৩৯ দিনের ছুটিতে অস্ট্রেলিয়া পাড়ি জমান ২০১৭ সালের ৩ অক্টোবর।

    প্রধান বিচারপতি এস কে সিনহা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর সুপ্রিম কোর্ট জানায়, তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে আপিল বিভাগের অন্য বিচারকরা প্রধান বিচারপতির সঙ্গে বসে মামলা নিষ্পত্তিতে রাজি নন।

    ২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পাওয়া এস কে সিনহার মেয়াদ শেষ হতো ২০১৮ সালের ৩১ জানুয়ারি।

    সুপ্রিম কোর্টের অবকাশ শুরুর আগে গত বছরের ২৪ অাগস্ট তিনি শেষ অফিস করেন এবং অবকাশ শেষে ৩ অক্টোবর আদালত খোলার দিন থেকে ছুটিতে যান। পরে বিদেশে বসেই পদত্যাগ করেন তিনি।

    দেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত ২১ জন প্রধান বিচারপতি দায়িত্ব পালন করলেও পদত্যাগের ঘটনা ছিল এটাই প্রথম। রাষ্ট্রের তিন স্তম্ভের একটির প্রধান ব্যক্তির এমন পদত্যাগ ৪৭ বছরের ইতিহাসে প্রথম।

  • খুনের দায়ে’ কাঠগড়ায় শাকিব খান!

    খুনের দায়ে’ কাঠগড়ায় শাকিব খান!

    শাকিব খান। ঢালিউডের শীর্ষ নায়ক। এবার তিনি আদালতের কাঠগড়ায়। তাও একটি নয়, দু’দুটি খুনের অভিযোগ তার ঘাঁড়ে। এজন্য আদালতে কক্ষে বিচারকের সামনে শাকিব খানকে জেরা করে চলেছেন আইনজীবীরা। অবাক হলেও ঘটনা কিন্তু সত্যি! তবে এটা রিয়েল লাইফে নয়, রিল লাইফে।

    মঙ্গলবার এফডিসির ৪ নম্বর ফ্লোরে শাকিব খান ও বুবলী জুটির নতুন ছবি ‘কালপ্রিট’র ছবির শুটিংয়ে এমন দৃশ্য দেখা গেছে। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির আগে নাম ছিল ‘একটা প্রেম দরকার  মাননীয় সরকার’। তবে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘কালপ্রিট’। ছবিটি পরিচালনা করছেন শাহিন সুমন।

    ছবিতে শাকিব খান কাকে এবং কেন খুন করেছেন তা জানাতে অপরাগতা প্রকাশ করলেও পরিচালক শাহিন সুমন বলেন, ‘আসলে গল্পের প্রয়োজনেই কাঠগড়ায় দাঁড়িয়েছেন শাকিব খান। তার বিরুদ্ধে দুটি খুনের অভিযোগ রয়েছে।’

    প্রসঙ্গত, শাকিব খানের নায়িকা শবনম বুবলী ছাড়াও ছবিতে আরও একজন নতুন নায়িকাকে দেখা যাবে। তিনি মৃদুলা। এ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হবে তার।

  • ফরাসউদ্দিন ইজ ইউজলেস নেইম: অর্থমন্ত্রী

    ফরাসউদ্দিন ইজ ইউজলেস নেইম: অর্থমন্ত্রী

    সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে ‘ইউজলেস নেইম’ বলে মন্তব্য করেছেন এই আসনের বর্তমান সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

    বুধবার রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডউই শেফারের সঙ্গে আলোচনা শেষে সম-সাময়িক রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

    সিলেট-১ আসনের সাংসদ এএমএ মুহিত বলেন, আগামী নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না, তবে দলের জন্য কাজ করতে চাই, করে যাবো।

    সাংবাদিকদের এ সময় প্রশ্ন করেন আপনার নির্বাচনী আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন চাওয়ার কথা শোনা যাচ্ছে, এ বিষয়ে আপনার মতামত কী? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘প্রার্থী তো থাকবেই। সেখানে আমার ব্রাদার (ড. মোমেন), ফরাসউদ্দিন ও মেজবাহ উদ্দিন সিরাজের নাম শোনা যাচ্ছে। তবে ফরাসউদ্দিন ইউজলেস নেইম। হ্যাঁ, সিরাজ-ফরাসউদ্দিন আর ইউজলেস নেইম।’