Author: banglarmukh official

  • চট্টগ্রামে বাসের ধাক্কায় রেলের নিরাপত্তাকর্মী নিহত

    চট্টগ্রামে বাসের ধাক্কায় রেলের নিরাপত্তাকর্মী নিহত

    চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আবদুল আজিজ (২৯) নামে রেলওয়ের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

    মঙ্গলবার থানার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিবুর রহমান। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।

    নিহত আজিজ কুমিল্লার কোতোয়ালী কাপ্তানবাজার এলাকার রশিদ আহমদের ছেলে। তিনি রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

    মো. মহিবুর রহমান বলেন, আজিজ খুলশীর বাসা থেকে মোটর সাইকেল করে পাহাড়তলী তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী দেশ ট্রাভেলসের বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি। ঘটনার পরপরই দেশ ট্রাভেলসের বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহত আবদুল আজিজের ভাই আবদুল কুদ্দুস বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

  • নো মোর সিদ্দিক’ স্লোগানে উত্তাল শেখ হাসিনার সংবর্ধনাস্থল

    নো মোর সিদ্দিক’ স্লোগানে উত্তাল শেখ হাসিনার সংবর্ধনাস্থল

    নিউইয়র্কে ‘নো মোর সিদ্দিক’ স্লোগানে উত্তাল ছিল শেখ হাসিনার সংবর্ধনাস্থল। নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘প্রবাসী নাগরিক সংবর্ধনা’ শীর্ষক সমাবেশের সভাপতি তথা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানকে সরিয়ে নতুন কমিটির দাবিতে নেতাকর্মীদের মুখে এ স্লোগান শোনা গেছে বারবার।

    জাতিসংঘের ৭৩ তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর দুপুরে নিউইয়র্কে অবতরণের কয়েক ঘণ্টা পরই নিউইয়র্ক সিটির হিল্টন হোটেলের বলরুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এ সংবর্ধনা সমাবেশ হয়। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনা নিউইয়র্কে অবস্থান করবেন এবং সে সময়ের মধ্যেই কমিটির দাবি পূরণ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

    জাতীয় সঙ্গীত সমাচার:
    সমাবেশের সঞ্চালক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সামাদ আজাদের আহ্বানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সাংস্কৃতিক সম্পাদক ও কণ্ঠযোদ্ধা শহীদ হাসান বলেন, ‘অন্যান্যবার হারমোনিয়াম তবলাসহ বিভিন্ন যন্ত্রের ব্যবস্থা থাকে। এবার কিছুই নেই। তাই আমাকে খালি গলায় গাইতে হবে এবং আপনাদেরকেও কণ্ঠ মেলাতে হবে।’ এভাবেই তিনি আয়োজকদের অব্যবস্থাপনার প্রতি ইঙ্গিত করেন।

    বিরক্ত ছিলেন অতিথিরা:
    আমন্ত্রিত অতিথিদের বসার জন্য তেমন কোন ব্যবস্থা নজরে পড়েনি। এজন্যে ঢাকা থেকে আসা বাংলাদেশ আওয়ামী লীগের অনেকেই বিব্রতবোধ করেন। এমনকি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনেরও আসন হয়নি দর্শক সাড়িতে। স্বেচ্ছাসেবকরাও সুনির্দিষ্ট নির্দেশনার অভাবে ছিলেন।

    ফুুলেল শুভেচ্ছা নিয়ে প্রশ্ন:
    শুরুতে সমাবেশের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ঘোষণা করেন, সভাপতি শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন ৯ সংগঠনের নেতা-কর্মীরা। তিনি তাদের নামও ঘোষণা করেন। একেক সংগঠনের ৫ জনকে প্রস্তুত থাকারও আহবান জানান। সে অনুযায়ী সবকিছু ঠিক থাকলেও তার বাস্তবায়ন ঘটেনি। অর্থাৎ সমাবেশ আপন গতিতে শেষ হলেও শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা প্রদানের পর্বটি বেমালুম ভুলে যান সঞ্চালক।

    ‘নাগরিক সংবর্ধনা’ নাম দেয়া হয়, অথচ শেখ হাসিনাকে ফুল দিয়ে অভ্যর্থনা কিংবা সংবর্ধিত করা হলো না। এমনকি নাগরিকদের কারো বক্তব্য দেয়ার সুযোগও ছিল না। সমাবেশে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আব্দুস সোবহান গোলাপ। এরপর পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিম এমপি বক্তব্য দেন।

    এই সমাবেশের মঞ্চে বসেছিলেন সংগঠনের সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকরা। কিন্তু তাদেরকে একবারের জন্যেও পরিচয় করিয়ে দেয়া হয়নি।

    উল্লেখ্য, ৩ বছরের অনুমোদিত কমিটির বয়স এখন ৭ বছর।  ফলে মাঠ পর্যায়ের অধিকাংশই দাবি জানাচ্ছেন নতুন কমিটির। ড. সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, বছরের অধিকাংশ সময়ই রাজধানী ঢাকায় থাকেন তিনি এবং নানা ধরনের ব্যবসা ও তদবিরবাজি করেন। আরো অভিযোগ, নিজের স্বার্থে অধস্তন নেতা-কর্মীর মধ্যে ঠান্ডা যুদ্ধ লাগিয়ে রাখেন। তার কারণে যুবলীগ, শ্রমিক লীগে বিভক্তির রেখা বিস্তৃত হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ অবস্থার অবসানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ কয়েক দফা আহবান জানিয়েছেন কিন্তু কোন লাভ হয়নি।

  • রোহিঙ্গা সন্দেহে ২ দিন ধরে বিমানবন্দরে আটক ৩৪ বাংলাদেশি!

    রোহিঙ্গা সন্দেহে ২ দিন ধরে বিমানবন্দরে আটক ৩৪ বাংলাদেশি!

    ইরান থেকে আসা ৩৪ জন ব্যক্তিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোহিঙ্গা সন্দেহে আটকে রেখেছে এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ। গত দুই দিন ধরে আটক এসব ব্যক্তিদের বাংলাদেশি নাগরিক হিসেবে বিভিন্ন প্রমাণাদি দাখিলের পরও তারা মুক্তি মিলছে না বলে অভিযোগ উঠেছে। এতে করে উদ্বিগ্ন হয়ে পড়েছেন আটককৃতদের স্বজনেরা।

    তবে পুলিশ বলছে, আউট পাসের মাধ্যমে দেশে আসায় তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। গত রবিবার রাত তিনটার দিকে কুয়েত এয়ারলাইন্সের (কিউআর-২৮৩) মাধ্যমে তারা বাংলাদেশে আসেন।

    আটককৃত সেলিম মিয়ার (৩৫) ছোট ভাই জানান, তাদের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বড়ইউরিতে। বাবা মৃত সাহিদ মিয়া। গত দুই দিন ধরে ভাইকে মুক্ত করার জন্য ছুটে বেড়াচ্ছেন। তবুও কোন কূলকিনারা করতে পারছিলেন না। এ প্রতিবেদককে বলেন, আমরা চৌদ্দ পুরুষ বড়ইউরি গ্রামের বাসিন্দা। এখন পুলিশ বলছে আমার ভাই নাকি রোহিঙ্গা। তার তিন মেয়ে ও স্ত্রী রয়েছে।

    তিনি আরো বলেন, গত ১২ বছর ধরে আমার ভাই ইরানে ছিলো। গত তিন মাস আগে ইরানী সেনাবাহিনী তাকেসহ আরো অনেক বাংলাদেশিকে আটক করে কারাগারে রাখে। পরবর্তীতে ইরানে থাকা আমাদের কয়েকজন স্বজনের মাধ্যমে বাংলাদেশি দূতাবাসের সঙ্গে আমরা যোগাযোগ করি।

    পরবর্তীতে দেশ থেকে বিমানের টিকেটের টাকা পাঠিয়ে দূতাবাসের মাধ্যমেই আমার ভাইকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। আমার ভাইয়ের সঙ্গে আমাদের গ্রামের জয়নাল মিয়া রয়েছেন। তার বাবার নাম লেচু মিয়া। আর একই উপজেলার উপজেলারই রয়েছেন ৯ জন।

    এ বিষয়ে জানতে চাইলে শাহজালাল (রহ.) বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্তব্যরত পরিদর্শক শিকদার সাইফুল বলেন, আউট পাসের মাধ্যমে আসায় সন্দেহজনক কারণে ৩৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে বিভিন্ন সংস্থাও খোঁজ খবর নিচ্ছে। সবকিছু নিশ্চিত হওয়ার পরই তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে।

  • ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর চলল ৩ ফেরি

    ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর চলল ৩ ফেরি

    পদ্মা নদীতে নাব্যতা সংকট থাকায় মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এই নৌপথে সচল ১৯টি ফেরির মধ্যে চলছে মাত্র ৩টি। চাহিদা অনুসারে ফেরি না চলায় চরম দুর্ভোগে পড়েছেন এই নৌপথের চলাচলকারীরা।

    এদিকে নৌপথের লৌহজং টার্নিং পয়েন্টে একাধিক ড্রেজার বসিয়ে খননকাজ চলমান থাকায় গতকাল সোমবার বিকেল ৪টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় ঘাট কর্তৃপক্ষ। তবে দিনের বেলায় স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পিডবোটের চলাচল।
    বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, নৌপথের লৌহজং টার্নিং পয়েন্টে দেখা দিয়েছে নাব্যতা সংকট।

    এ জন্য ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পারে আটকা পড়ে কয়েক শ যানবাহন। এখন ১৯টি ফেরির মধ্যে ৩টি ফেরিতে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স ও পচনশীল দ্রব্যের যানবাহনকে অগ্রাধিকার দিকে পার করা হচ্ছে। এদিকে নদীতে নাব্যতা সংকট দূর করতে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। ঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

    বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘চ্যানেলে ড্রেজিং কাজ চলছে। এর কারণে ফেরি না চলার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিএ ড্রেজিং বিভাগের প্রকৌশলীদের কথামতো সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আমরা সব কয়টি ফেরি বন্ধ রাখি। পরে সকাল ৮টা থেকে ৩টি ফেরি চলাচল করছে। আশা করছি নৌপথের এ সমস্যা আমরা দ্রুত কাটিয়ে উঠব।’

    আজ মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা গেছে, ঘাটের চারটি সংযোগ সড়কেই রয়েছে যানবাহনের সারি। তবে টার্মিনাল কানায় কানায় ভর্তি রয়েছে পণ্যবাহী ট্রাকে। ঘাটের পন্টুনগুলোতে দেখা যায়নি কোনো ফেরি। ১ নম্বর ঘাটের পন্টুনে একটি রো রো ফেরি ও ৪ নম্বর ঘাটে একটি কে-টাইপের ফেরি নোঙর করে রাখা। লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের চাপ বেশি ছিল।
    চট্টগ্রামগামী ট্রাকের চালক সোবাহান সরদার বলেন, ‘ঘাটে আজ ১০ দিন ধরে আটকা পড়েছি। ঘাটের লোকেরা বলছে নাব্যতা সংকট থাকায় ফেরি ঠেকে যান চলে। তাই ফেরি ঠিকমতো চলতে পারে না। তাই আমাদের বিকল্প পথ ধরে যেতে বলছে। কিন্তু লাইন ভেঙে আমাদের বিকল্প পথ ধরে যাওয়া সম্ভব না।’

    ঢাকাগামী ট্রাকের চালক মো. কাওলসার বলেন, বাগেরহাট থেকে ৬দিন আগে ঘাটে এসেছি। এখানে থাকতে হচ্ছে, ঘুমাতে হচ্ছে। এখানে হোটেলের খাবারের খুব দাম। বেকার এভাবে কত দিন পড়ে থাকব? আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।’

    ঢাকাগামী যাত্রী সঞ্জয় কুণ্ডু বললেন ‘মাদারীপুর থেকে বাসে করে ঘাটে আসি সকাল ১০টায়। পরে এক ঘণ্টা অপেক্ষায় থাকার পরে একটি ফেরিতে ওঠার সুযোগ পাই। কিন্তু ফেরিটি টার্নিং পয়েন্টের চ্যানেলটি ঘুরতে গেলে ডুবোচরে আটকে যায়। এ কারণে শিমুলিয়া ঘাটে আসতে আমাদের দ্বিগুণ সময় ব্যয় হয়েছে।’

    কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক পুলিশের সার্জেন্ট কুশল কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক দিন ধরে ঘাটের অবস্থা বেশি খারাপ। ফেরি চলছেই না। যা দু-একটা চলে তা দিয়ে সব যানবাহন পারাপার করা সম্ভব নয়। ফেরি চলাচল ব্যাহত থাকায় টার্মিনাল ও ঘাটের সংযোগ সড়কে আটকা পড়েছে শতাধিক যানবাহন।’

  • অভিনেতা দালিপ তাহিল গ্রেপ্তার

    অভিনেতা দালিপ তাহিল গ্রেপ্তার

    মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হয়েছেন বলিউডের অভিনেতা দালিপ তাহিল। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। দালিপের গাড়ির ধাক্কায় তিন ব্যক্তি আহত হন।

    গ্রেপ্তারের পর থানায় দালিপ তাহিলগ্রেপ্তারের পর থানায় দালিপ তাহিলওই রাতে মদ্যপ অবস্থায় একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিলেন দালিপ তাহিল। পালিয়ে যাওয়ার সময় দুই পথচারী গতি রোধ করে তাঁকে গাড়ি থেকে নামতে অনুরোধ করেন। এ সময় তিনি ওই পথচারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে যান এবং তাঁদের ওপর গাড়ি তুলে দিতে উদ্যত হন। এরপর তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ দালিপ তাহিলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানাহাজতে রাখা হয়।

    গ্রেপ্তারের পর সংবাদমাধ্যমকে পুলিশ নিশ্চিত করেছে, তিনিই দালিপ তাহিল, যাঁর পুরো নাম দালিপ তাহিল রাহমানি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, অসতর্কতা এবং গায়ের ওপর গাড়ি তুলে দেওয়ার চেষ্টা করায় তাঁর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাঁর গাড়ির ধাক্কায় আহত লোকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

    মুম্বাইর খার থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, দালিপ তাহিল মদ্যপ ছিলেন কি না, তা পরীক্ষার জন্য তিনি রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। পরে অবশ্য জামিনে মুক্তি পান এই অভিনেতা। টাইমস অব ইন্ডিয়া

  • কারিনার সঙ্গে কী বলবেন সানি লিওনি!

    কারিনার সঙ্গে কী বলবেন সানি লিওনি!

    সিনেমা, সংসার ও বাচ্চাকাচ্চা নিয়ে কথা বলবেন সানি লিওনি ও কারিনা কাপুর খান। ভক্তদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন বলিউডের এই দুই তারকা। শিগগির এক স্টুডিওর ভেতরে পাশাপাশি চেয়ারে বসতে যাচ্ছেন তাঁরা।

    জানা গেছে, একটি রেডিও অনুষ্ঠান করতে যাচ্ছেন কারিনা কাপুর খান। সেখানেই তাঁর প্রথম অতিথি হিসেবে নির্বাচিত হয়েছেন সানি লিওনি। আলাপনের এই অনুষ্ঠানের রেকর্ডিং হবে মুম্বাইয়ে। হট সিট থেকে কথা বলতে শোনা যাবে কারিনাকে। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছিল, কে হবেন কারিনার অনুষ্ঠানের প্রথম অতিথি। কারিনা কাপুর খানের অনুষ্ঠান বলে কথা, অতিথিকেও হতে হবে এমন কেউ, যাকে নিয়ে মানুষের আগ্রহ প্রবল। শেষমেশ ঠিক হলো ভাগ্যবতীর নাম, সানি লিওনি।

    সানি লিওনি ও কারিনা কাপুর খানসানি লিওনি ও কারিনা কাপুর খানঅতিথি ও উপস্থাপিকা দুজনের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে। দুজনই অভিনয় করেন, সেলিব্রিটি, বিবাহিতা এবং সন্তানের মা। সন্তানদের সঙ্গে এই তারকা মায়েদের দেখা গেলেই তা বিরাট খবর হয়ে যায়। কারিনা ও তাঁর সন্তান তৈমুর তো রীতিমতো পাপারাজ্জিদের পছন্দের বিষয়। তবে নিজের যমজ বাচ্চা আর মেয়েকে সফলভাবে ক্যামেরার মুখ থেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন সানি লিওনি। অবশ্য মেয়ের সঙ্গে ছবি তুলতে বা সেটা সামাজিক মিডিয়ায় শেয়ার করতে কিপ্টেমি করেন না তিনি। টাইমস অব ইন্ডিয়া

  • ফ্ল্যাট কিনতে সরকারি কর্মচারীরা ঋণ পাবেন ৫% সুদে

    ফ্ল্যাট কিনতে সরকারি কর্মচারীরা ঋণ পাবেন ৫% সুদে

    বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার জন্য সরকারি কর্মচারীদের ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা দিতে চার রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে অর্থ মন্ত্রণালয়। এই ঋণের বিপরীতে সরকারি কর্মচারীদের সুদ দিতে হবে ৫ শতাংশ। প্রচলিত বাজার দরে সুদের হার যা-ই হোক না, ৫ শতাংশের বাইরের অংশটুকু রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হবে।

    সচিবালয়ে আজ মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালকেরা এমওইউতে সই করেন।

    সরকারের দিক থেকে সই করেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. জাফরউদ্দীন। ভারপ্রাপ্ত অর্থসচিব আবদুর রউফ তালুকদার ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১ অক্টোবর থেকেই ঋণের জন্য আবেদন করা যাবে। তবে সরকারের যেসব মন্ত্রণালয় ও বিভাগ বেতন-ভাতা তোলার দিক থেকে স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্যে রয়েছে, তারাই ঋণের আবেদন আগে করতে পারবে।

    অর্থসচিব আবদুর রউফ তালুকদার বলেন, সব সরকারি কর্মচারীকে এ ঋণের আওতায় আনতে দুই বছর সময় লেগে যেতে পারে।

    গত ৩০ জুলাই অর্থ বিভাগ এক প্রজ্ঞাপনে ‘সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং-ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ প্রদান নীতিমালা-২০১৮’ জারি করে।

    প্রজ্ঞাপন অনুযায়ী চাকরি স্থায়ী হওয়ার পাঁচ বছর পর থেকে সরকারি কর্মচারীরা এই ঋণ পাওয়ার যোগ্য হবেন। তবে ৫৬ বছর বয়সী কর্মচারীরাও আবেদন করতে পারবেন। চাকরির গ্রেড অনুযায়ী ঋণ দেওয়া হবে ২০ লাখ থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় ২০ বছর।

  • যুক্তরাষ্ট্রে ভাইয়ের নামে বাড়ি কিনেছেন এস কে সিনহা

    যুক্তরাষ্ট্রে ভাইয়ের নামে বাড়ি কিনেছেন এস কে সিনহা

    যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে নিজের আপন ছোট ভাইয়ের নামে বাড়ি কিনেছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ বছর জুনে তার ছোট ভাই অনন্ত কুমার সিনহা প্রায় দুই কোটি ৩০ লাখ নগদ টাকায় এ বাড়িটি কেনেন।

    এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নথিপত্রে প্রমাণ পাওয়া গেছে। প্রবাসী বিশিষ্টজনেরা বলছেন, এই অর্থের উৎসের সন্ধান করা জরুরি। তবে সময় সংবাদের কাছে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা।

    চার হাজার স্কয়ার ফিটের তিনতলা বাড়িটির বাসিন্দা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ওরফে এস কে সিনহা। ঠিকানা যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্যাটারসন এলাকার ১৭৯ জেসপারস্ট্রিট।  গুঞ্জন ছিল এই বাড়িটি নগদ দুই লাখ ৮০ হাজার ডলারে কিনেছেন সাবেক এই বিচারপতি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।

    নথিপত্র ঘেঁটে এর অনেকটা প্রমাণও মিলেছে। দলিলপত্রে দেখা গেছে, এস কে সিনহা যুক্তরাষ্ট্রে আসার পর এ বছরের জুনে বাড়িটি কিনেছেন। ছোট ভাই অনন্ত কুমার সিনহার মাধ্যমে প্রায় দুই কোটি ৩০ লাখ নগদ টাকায় এ বাড়িটি কেনেন তিনি। কাগজপত্রে ছোট ভাই বাড়ির মালিক হলেও ক্রেতার ঠিকানা ব্যবহার করা হয়েছে যেটি সেখানে মাস দুয়েক আগপর্যন্ত ভাড়া ছিলেন বিচারপতি সিনহা। তবে, বর্তমানে ভাইয়ের নামে কেনা বাড়িতেই সস্ত্রীক বসবাস করছেন তিনি।

    তার বাসায় তাকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। তার সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনটি তুলে ধরা হলো।

    – স্যার, আপনার আয়কর রিটার্ন, বাড়িকেনা এগুলো নিয়ে বিভিন্ন অভিযোগ আছে, এগুলো নিয়ে আপনার অভিমত কী?

    – এই বাড়ি আমার নামে না। এটা বললেই হবে না। সরকার প্রমাণ করুক। এরপর দেখা যাবে।

    – এই বাড়িটি আপনার ভাইয়ের নামে বলা হয়েছে।

    – আমি সরি, আমি এই প্রশ্নের উত্তর দেব না বলেছি।

    বাড়ি কেনার এই অর্থের উৎস কী তা খতিয়ে দেখার দাবি উঠেছে। বিজ্ঞানী নুরুন নবী মনে করেন একজন প্রধান বিচারপতির দুর্নীতি জাতির জন্য কলঙ্কের।

    তিনি বলেন, ক্যাশ টাকা দিয়ে সাধারণত এই দেশে বাড়ি কেনা হয় না।

    তিনি আরো বলেন, বাংলাদেশের কোনো লেখকের বা পাঠকের লাখ লাখ কপি পিডিএফ করে আমাজন থেকে ফ্রি বিলানো হয় না। এটার পেছনে অবশ্যই কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে।

    বিচারপতির অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা করে বিতর্কিত রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মূল রায়টি লিখেন বিচারপতি এস কে সিনহা। নানা আলোচনা ও সমালোচনার মধ্যে গত বছরের অক্টোবরে ছুটিতে বিদেশে চলে যান এসকে সিনহা। এরপর নৈতিক স্খলনসহ নানা অভিযোগ এনে অন্য বিচারপতিরা তার সঙ্গে একই বেঞ্চে বসতে অস্বীকৃতি জানালে বিদেশে থাকা অবস্থায়ই ১০ নভেম্বর পদত্যাগ করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি।

  • স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর বিষপান

    স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর বিষপান

    শামীম ইসলাম:

    বরিশালের মুলাদী উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন স্বামী জালাল বেপারী (৫০)। মঙ্গলবার সকালে মুলাদী সদর ইউনিয়নের দড়িচরলক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জালাল বেপারী দড়িচরলক্ষ্মীপুর গ্রামের মৃত আশ্রাব আলী বেপারীর ছেলে।

    জালাল বেপারীর স্বজনরা জানান, সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জালাল বেপারীর সঙ্গে তার স্ত্রী সালেহা বেগমের কথা কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার সকালে জালাল বেপারী মেয়েকে সঙ্গে নিয়ে খাসেরহাট বন্দরে যান এবং দোকান থেকে বিষ কিনে বাড়ি ফিরেন।

     সকাল সাড়ে ৮টার দিকে সেই বিষ পান করে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন সকাল ৯টায় জালাল বেপারীকে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মুলাদী থানা পুলিশের ওসি জিয়াউল আহসান বলেন, সব কিছু দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা। জালাল বেপারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।

  • ৮৮ বলে সেঞ্চুরি শাহজাদের, তবু বিপদে আফগানিস্তান

    ৮৮ বলে সেঞ্চুরি শাহজাদের, তবু বিপদে আফগানিস্তান

    ৯৩ রানে থাকার সময় মোহাম্মদ খলিলের বলে ক্যাচ নিলেন মহেন্দ্র সিং ধোনি, আম্পায়ারও আঙুল উঁচিয়ে দিলেন। বলটি ব্যাটেই লাগেনি, রিভিউ নিয়ে বেঁচে গেলেন মোহাম্মদ শাহজাদ। যেমন সাহসী ব্যাটিং করেছেন, তাতে ওমনভাবে সাজঘরে ফেরা তাকে মানাতোও না।

    শেষপর্যন্ত সেঞ্চুরিটা তুলেই নিলেন শাহজাদ। সতীর্থদের ব্যর্থতার মাঝেও একটা প্রান্ত আগলে রেখে লড়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। তবে একপ্রান্ত আগলে লড়াই বলতে যা বোঝায়, ধীরস্থির ব্যাটিংয়ে এগিয়ে চলা-এমনটা করেননি শাহজাদ। দলের বিপদের মাঝেও খেলেছেন স্ব-ভঙ্গিমায়।

     ৩৭ বলে ফিফটি, এরপর একটু সময় নিলেন। নার্ভাস নাইন্টিজে গিয়ে অনেকটা সময় আটকেও রইলেন। তবু সেঞ্চুরি তুলে নিতে ৮৮ বলের বেশি লাগেনি শাহজাদের। অথচ মাঝের পাঁচ ব্যাটসম্যান মিলে সাকুল্যে করেছেন ২৩ রান, আফগানিস্তানেরও তাই বিপদ কাটেনি।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২৯ ওভার শেষে ৫ উইকেটে ১৩৩ রান। ৯০ বলে ১০৪ রানে অপরাজিত আছেন শাহজাদ। ইতোমধ্যেই এই ইনিংসে ১০টি চার আর ৬টি ছক্কা মেরেছেন আফগান ব্যাটিং সেনসেশন। সঙ্গে থাকা মোহাম্মদ নবি এখনও রানের খাতা খুলতে পারেননি।