অক্টোবরে আওয়ামী লীগের সম্মেলন: কাদের

অক্টোবরে আওয়ামী লীগের সম্মেলন: কাদের

আগামী অক্টোবরে দলের সম্মেলন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী অক্টোবরে দলের সম্মেলন হবে, এর আগে কোনো সম্মেলন হবে না।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশে, বিদেশে কোনো বিতর্ক নেই। বিএনপির অভিযোগ ধোপে টিকবে না। সংলাপের দাবি অবান্তর এর কোনো যৌক্তিকতা নেই।

মন্ত্রী বলেন, উন্নত গণতান্ত্রিক দেশগুলো দ্রুততম সময়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়েছে। সরকার গঠনের আগেই শেখ হাসিনা বিশ্ব নেতাদের কাছ থেকে আন্তর্জাতিকভাবে অভিনন্দন পেয়েছেন।

তিনি আরও বলেন, এ নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি, দেশেও নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই। নেতা-কর্মীদের চাঙা রাখতেই বিএনপির নেতারা মিথ্যা তথ্য দিচ্ছেন। নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *