‘আইজিপি’ পদক পেলেন বিএমপির ডিসি সালেহ উদ্দিন

‘আইজিপি’ পদক পেলেন বিএমপির ডিসি সালেহ উদ্দিন

ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ পেলেন বরিশাল মেট্রোপলিটন নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) সালেহ উদ্দিন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় রাজার বাগ পুলিশ লাইনসে এ পুরস্কার প্রদান করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হযেছে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ডিসি) সালেহ উদ্দিন জানান, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ তার এ প্রাপ্তিতে পেশাদারিত্ব ও কর্ম উদ্দীপনা আরো বাড়িয়ে দেয়। এ পদককে পুঁজি করে আগামীতে আরো ভালো কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

একজন চৌকস কর্মকর্তা হিসেবে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এই প্রাপ্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানসহ অন্যান্য কর্মকর্তারা উপ-পুলিশ কমিশনার (ডিসি) সালেহ উদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *