একুশে আগস্ট গ্রেনেড হামলা; ২ সাবেক আইজিপির জামিন

একুশে আগস্ট গ্রেনেড হামলা; ২ সাবেক আইজিপির জামিন

অনলাইন ডেস্ক:

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক আইজিপি শহুদুল হক ও আশরাফুল হুদাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের আপিল সোমবার শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করে।

আদালতে সাবেক দুই আইজিপির পক্ষে শুনানি করেন আইনজীবী আরশাদুর রউফ ও জামিলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ।

আইনজীবী জামিলুর রহমান বলেন, আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছেন। উনারা কাশিমপুর কারাগারে আছেন। এ আদেশের ফলে তাদের জামিনে মুক্তিতে বাধা নেই।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *