এরশাদের শারীরিক অবস্থা অনেকটা ভালো

এরশাদের শারীরিক অবস্থা অনেকটা ভালো

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

তিনি বলেন, তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। সকাল থেকেই তিনি বেশ ভালো বোধ করছেন। এরশাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

দীর্ঘদিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত ২০ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। ওইদিন দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে (এসকিউফোরফোরনাইন) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *