নারায়ণগঞ্জে বস্তি ঘর ও ঝুট পুড়ে ছাই

নারায়ণগঞ্জে বস্তি ঘর ও ঝুট পুড়ে ছাই

অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জ শহরের চাঁদমারী এলাকায় বস্তিতে আগুন লেগে অর্ধ শতাধিক বস্তি ঘর ও ঝুটের গুদাম পুড়ে গেছে।

আজ সোমবার ভোররাত চারটার দিকে লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহত হয়নি।

প্রতক্ষ্যদর্শীদের ভাষ্য, মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বস্তির ঘর ও ঝুটের গুদাম পুড়ে যায়।

স্থানীয় লোকজন বলছে, বস্তিগুলোতে কিছু পরিবার বাস করে। বাকিগুলোতে ঝুটের গুদাম ভাড়া দেওয়া হয়েছে। ঝুটের গুদামগুলোতে গার্মেন্টসের পরিত্যক্ত কাটা কাপড় বেছে বিক্রি করা হতো।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *