বরগুনায় অগ্নিকাণ্ডে ২০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বরগুনায় অগ্নিকাণ্ডে ২০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ২০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারে এ ঘটনা ঘটে। তবে আগুনের সুত্রপাত কোথা থেকে হয়েছে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. সিদ্দিকুর রহমান জানান, আগুনে প্রায় ২০ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে ১২ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, আটটি দোকান আংশিক পুড়েছে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *