বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১০পিস ইয়াবাসহ ব্যবসায়ী নুর আলম আকনকে (২৬) গ্রেফতার করেন এসআই শাহাবুদ্দিন। গ্রেফতারকৃত নূর আলম গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের শাহ আলম আকনের ছেলে।

ইয়াবা উদ্ধারের ঘটনায় ওই রাতেই এসআই শাহাবুদ্দিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।

গ্রফতারকৃত নূর আলমকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *