বরিশালে চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

বরিশালে চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক:

বরিশালের আগৈলঝাড়ায় অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেলে উপজেলার কান্দিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম লিমা রায় (২৩)। তিনি আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের বিমল রায়ের মেয়ে ও বরিশাল বিএম কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন। চিকিৎসক বলছেন, গলায় ফাঁসের কারণে তাঁর মৃত্যু হয়।

লিমার পরিবার সূত্রে জানা গেছে, আত্মীয়ের বাড়ি বেড়ানো শেষে অটোভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন লিমা। তিনি আগৈলঝাড়ার জোবারপাড় থেকে ওই ভ্যানে ওঠেন। ভ্যানটি কান্দিরপাড় এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তাঁর ওড়না চাকায় পেঁচিয়ে যায়। এতে তাঁর গলায় ফাঁস পড়ে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনন কুমার বলেন, হাসপাতালে পৌঁছার আগেই ওই কলেজছাত্রীর মৃত্যু হয়। মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *