বরিশালে মাদক বিক্রির দায়ে ১০ বছরের কারাদণ্ড

বরিশালে মাদক বিক্রির দায়ে ১০ বছরের কারাদণ্ড

বরিশাল নগরীর কালুশাহ সড়কের ইয়াবা বিক্রেতা আওলাদ হোসেন মোল্লাকে ১০ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আসামির অনুপস্থিতিতে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক কেএম শহিদ আহমেদ এ রায় ঘোষণা করেন।

আওলাদ নগীর কালু শাহ সড়কের আমির হোসেন মোল্লার ছেলে।

আদালতের বেঞ্চ সহকারি হুমায়ুন কবির বলেন, ২০১৬ সালের ২৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিয়া সড়কের দর্পন ভবনের পাশ থেকে আওলাদকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে একমাত্র আওলাদকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করেন।

তদন্ত শেষে একই বছরের ৩০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুন্নাহার লিজা এজাহারভুক্ত আসামি আওলাদকে দোষী করে চার্জশিট দেন। ৭ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *