বরিশালে ২৮ বছর পর আগৈলাঝাড়া আওয়ামীলীগের কমিটি গঠন

বরিশালে ২৮ বছর পর আগৈলাঝাড়া আওয়ামীলীগের কমিটি গঠন

অনলাইন ডেস্ক:

দীর্ঘ ২৮ বছর পর বরিশালের আগৈলাঝাড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট উপজেলায় কমিটির সভাপতি করা হয়েছে সুনীল কুমার বাড়ৈকে এবং আবু সালেহ লিটনকে করা হয়েছে সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, অধ্যাপক (অব.) অপূর্ব লাল হালদার, সাবেক উপাধ্যক্ষ এসমএম হেমায়েত উদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব.) লিয়াকত আলী হাওলাদার, রুস্তুম সেরনিয়াবাত, নিত্যানন্দ মজুমদার ও আব্দুস সাত্তার মোল্লা।

কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন- ভাইস চেয়ারম্যান জসীম সরদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ও আবুল বাশার হাওলাদার।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন- বাকাল ইউপি চেযারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও রফিকুল তালুকদার। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম সরদার, কৃষি বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার ও শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ তালুকদার।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, ১৯৯০ সালের মার্চ মাসে সর্বশেষ কাউন্সিলের মাধ্যমে সমাজসেবক অতুল মালাকার সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটির পরে আর আওয়ামী লীগের কোনো কমিটি হয়নি আগৈলঝাড়ায়।

অতুল-রইচ কমিটির পর ১৯৯৭ সালে শিক্ষক অরুণ কৃষ্ণ হালদারকে প্রধান করে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। ওই কমিটি ২০০১ সালের জাতীয় নির্বাচন পার করে। ওই কমিটির পর ২০০২ সালে পুনরায় গঠন করা হয় আহ্বায়ক কমিটি। ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হন ইউসুফ মোল্লা। ইউসুফ মোল্লা আহ্বায়ক হিসেবে দীর্ঘ ১০ বছর পার করেন। ২০১২ সালের ২৭ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের কাউন্সিল, ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের কাউন্সিলকে সামনে রেখে ওই বছর ২৫ ডিসেম্বর ইউসুফ মোল্লাকে সভাপতি, যতীন্দ্র নাথ মিস্ত্রীকে সাধারণ সম্পাদক হিসেবে মাত্র দুই জনের নাম ঘোষণা করে কমিটি গঠন করা হয়। ইউসুফ-যতীন দুই জনে এক বছরেও কমিটি গঠন করতে পারেননি।

এদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়ায় ২০১৪ সালের ৮ মার্চ সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার হন যতীন। ওই বছর ১৩ ডিসেম্বর ইউসুফ মোল্লার মারা যান। সেই থেকে সভাপতি ও সাধারণ সম্পাকের পদ শূন্য ছিল আগৈলঝাড়ায়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *