‘বিদেশে বাংলাদেশি দূতাবাস ২৪ ঘণ্টা খোলা থাকবে’

‘বিদেশে বাংলাদেশি দূতাবাস ২৪ ঘণ্টা খোলা থাকবে’

অভিবাসীদের সব ধরনের সহযোগিতায় বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার কথা বলছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য রাখেন তিনি। এ সময় রফতানি ও শ্রমবাজার সম্প্রসারণে দূতাবাসগুলোকে মূখ্য ভূমিকা পালন করার তাগিদ দেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, দূতাবাসগুলো হবে শ্রমিক বাজারের প্রধানকেন্দ্র। আমাদের রফতানি বাজারের প্রধান অফিস। মধ্যপ্রাচ্যের যে সব দেশে বাংলাদেশি শ্রমিকেরা আছেন ২৪ ঘণ্টা সেসব দেশের অ্যাম্বাসি অফিস খোলা রাখতে হবে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *