মাদক বন্ধের অঙ্গীকার বদির স্ত্রী শাহিন আক্তারের

মাদক বন্ধের অঙ্গীকার বদির স্ত্রী শাহিন আক্তারের

নিজের নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করার অঙ্গীকার করলেন কক্সবাজার আওয়ামী লীগের বিতর্কিত নেতা আবদুর রহমান বদির স্ত্রী নবনির্বাচিত সাংসদ শাহিন আক্তার। বৃহস্পতিবার জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

সাংসদ শাহিন আক্তার বলেন, ‘মাদক, ইয়াবা ব্যবসাসহ সকল ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করণীয়, আমি তাই করবো।’ একাদশ জাতীয় সংসদের সদস্যদের শপথ শেষে স্বামী আবদুর রহমান বদিকে পাশে রেখেই তিনি একথা বলেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে বদি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে মাদক চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সমালোচনার মুখে রয়েছেন। ইয়াবা পাচারের ‘হোতা’হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় নাম এলেও ২০১৪ সালে দ্বিতীয় দফা মনোনয়ন পান তিনি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সাংসদকে বাদ দিয়ে তার স্ত্রী শাহিন আক্তারকে নৌকার মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শাহিন আক্তার প্রায় দুই লাখ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী পান ৩৭ হাজার ভোট।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *