মার্কিন রাষ্ট্রদূতের বাসায় মির্জা ফখরুল

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় মির্জা ফখরুল

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের গুলশানের বাসা অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কয়েকজন নেতা।

আজ শুক্রবার সকাল ১০টায় মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির নির্বাহী সদস্য তাবিথ আউয়াল মার্কিন রাষ্ট্রদূতের বাসায় প্রবেশ করেন।

এই বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি তিরিংকের সঙ্গেও মির্জা ফখরুলের বৈঠক করার কথা রয়েছে। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

এ বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *