বরিশালে উপজেলা পরিষদ এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

বরিশালে উপজেলা পরিষদ এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে উপজেলা পরিষদের সকল প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার দাবীতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন।

আজ রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংগঠনের বরিশাল জেলা শাখার উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলার গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী। এ সময় অন্যান্যের মধ্যে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক দুলাল এবং আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান রইস সেরনিয়াবাত প্রমুখ উপস্থিত ছিলেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *