খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ৪ মার্চ

খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ৪ মার্চ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পিছিয়ে ৪ মার্চ নির্ধারণ করেছেন আদালত। মামলাগুলোর অধিকাংশই হাইকোর্টে স্থগিত রয়েছে জানিয়ে সময়ের তার আইনজীবীরা আবেদন করলে আদালত নতুন দিন নির্ধারণ করে।

রবিবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

মামলাগুলোর মধ্যে দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ ২ মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *