দেশে ফিরলেন মির্জা ফখরুল

দেশে ফিরলেন মির্জা ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সন্ত্রীক দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকাল ৫টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে গত ৪  ফেব্রুয়ারি স্ত্রী রাহাত আরাসহ সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল।

জানা গেছে, সিঙ্গাপুর থেকে তিনি যান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে একটি সেমিনারেও যোগ দেওয়ার পাশাপাশি নিউইয়র্ক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে অবস্থান নেওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সঙ্গেও সাক্ষাৎ করেন ফখরুল।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *