নির্বাচন প্রতিযোগিতামূলক হবে: সিইসি

নির্বাচন প্রতিযোগিতামূলক হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন,  নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। এদেশে স্থানীয় সরকার নির্বাচন সারাজীবনব্যাপী যেরকম প্রতিযোগিতামূলক হয়েছে। এবছরও কিন্তু তেমনিভাবে প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক হবে।

তিনি বলেন, বিগত দিনে অনেক সময় নির্বাচন পরিচালনা করতে গিয়ে অনেকের প্রাণহানি ঘটেছে, অনেকে হয়তো বা আহত হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের এগুলো সতর্কতার সঙ্গে দেখতে হবে। নির্বাচনকে ঘিরে যেনো প্রাণহানি না ঘটে, এগুলো আপনারা ব্যক্তিগত উদ্যোগে হলেও মীমাংসা করার চেষ্টা করবেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপজেলা পরিষদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, একটা জীবন অত্যন্ত মূল্যবান। একটা জীবন একটা নির্বাচন দিয়ে প্রতিস্থাপন করা যায় না। স্থানীয় সরকার নির্বাচন যেহেতু প্রতিযোগিতামূলক হয়। এতে সংঘর্ষের ঘটনা যেন না ঘটে এটা দেখতে হবে।

সিইসি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আরো বলেন, আপনারা দূরদূরান্ত থেকে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়েছেন। এজন্য ধন্যবাদ জানাই। এনজয় ইউর লাইফ অ্যান্ড টেক ইউর রেসপন্সিবিলিটি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *