পকেটে মাদক দিয়ে চালান দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবঃ ডিএমপি কমিশনার

পকেটে মাদক দিয়ে চালান দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবঃ ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘আমরা চেষ্টা করছি থানায় মানুষ যাতে ভালো সেবা, আইনি সহযোগিতা পায়। হয়রানির শিকার না হয় বিনা পরোয়ানায় গ্রেফতার না হয়।

৩০ জানুয়ারী পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে রমনা থানা আয়োজিত র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন,পকেটে মাদক দিয়ে চালান এই ধরনের কাজ যদি কোনো পুলিশ করে, মাদক ব্যবসায় কোনো পুলিশ যদি সহায়তা করে তার বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবো, সারা দেশের মানুষ দেখবে পুলিশ নিজের লোকের বিরুদ্ধে কেমন ব্যবস্থা নেয়।

ডিএমপি কমিশনার বলেন, মাদকমুক্ত মহানগরী গড়তে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। তিনি বলেন, কাউকে হুমকি ধামকি দেয়া পুলিশের কাজ নয়। তাদের কাজ সেবা করা।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *