পদ্মা সেতুর ৩৬০০ মিটার দৃশ্যমান

পদ্মা সেতুর ৩৬০০ মিটার দৃশ্যমান

আজ বসল পদ্মা সেতুর ২৪ তম স্প্যান। ‘৩-এফ’ নামের স্পেনটি শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩০ ও ৩১ নম্বর পিলারের উপর বসানো হয়েছে। এর মধ্য দিয়ে দৃশ্যমান হল পদ্মা সেতুর ৩ হাজার ৬শ মিটার। ২৩ তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২৪ তম স্প্যানটি বসানো হল।

পদ্মা সেতুর উপ সহকারী প্রকৌশলী হুমায়ন কবির জানান, মঙ্গলবার দুপুর সোয়া ১ টার দিকে ৩০/৩১ নম্বর পিলারের উপর স্প্যান বসানো হয়। এর আগে চলতি মাসের ২ তারিখে ৩১ও ৩২ নম্বর পিলারের উপর বসানো হয়েছিল ২৩ নম্বর স্পেনটি। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে স্প্যান বসাতে পারলে ২০২০ সালের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে।

জানা যায়, পদ্মাসেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৬টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৫১০টি রেল স্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১৬৫টি স্ল্যাব বসানো শেষ হয়েছে। পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি স্প্যান। এর মধ্যে ২৪টি স্প্যান বসে গেছে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *