বরিশালে ভালোবাসা দিবসে প্রেমিকার সঙ্গে দেখা করতে না পারায় বিষপান

বরিশালে ভালোবাসা দিবসে প্রেমিকার সঙ্গে দেখা করতে না পারায় বিষপান

স্টাফ রিপোর্টার//শামীম ইসলাম:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রেমের স্বীকৃতি না পাওয়ায় ভালোবাসা দিবসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে সুবেন্দু মধু (২০) নামে এক কলেজছাত্র।

শুক্রবার সকালে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

সুবেন্দু মধু উপজেলার দক্ষিণ বড়মগড়া গ্রামের কৃষক সুখরঞ্জন মধুর ছেলে এবং গৌরনদী সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, সুবেন্দু মধুর সঙ্গে একই উপজেলার দুশুমী গ্রামের ধীরেণ বিশ্বাসের মেয়ে বরিশাল বিএম কলেজে অনার্স পড়ুয়া ছাত্রী তৃষ্ণা বিশ্বাসের প্রেমের সর্ম্পক চলে আসছিল। তাদের প্রেমের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায় তৃষ্ণার পরিবার।

বৃহস্পতিবার বিকেলে ভালোবাসা দিবসে সুবেন্দু প্রেমিকা তৃষ্ণার সঙ্গে দেখা করতে চান। তৃষ্ণার পরিবার এতে বাধা দেয়। পরে তৃষ্ণার সঙ্গে যোগাযোগ করতে না পারায় বৃহস্পতিবার রাতে ঘরে থাকা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে মুমূর্ষু অবস্থায় সুবেন্দুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।

আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *