বরিশালে ৪ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

বরিশালে ৪ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক:

বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে চারটি ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমান আদায় করে।

অভিযান সূত্রে জানাগেছে, অবৈধভাবে ইট প্রস্ততের দায়ে বাবুগঞ্জ উপজেলার দোয়ারিয়া এলাকার মেসার্স ফাইন ব্রিকস এর মালিক মোঃ আব্বাস উদ্দিনকে ২ লাখ টাকা, একই এলাকার মেসার্স মাস্টার ব্রিকস এর ম্যানেজার আনোয়ার হোসেনকে ১ লাখ টাকা, মেসার্স সালাম ব্রিকস এর ম্যানেজার মোঃ আনিসুর রহমানকে ২ লাখ টাকা ও মেসার্স আকন ব্রিকস এর প্রোপাইটর মোঃ মিল্টন আকনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান, অবৈধ ইট ভাটা বিরোধী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে, একইসাথে বিভিন্ন সংস্থা অভিযানে সহযোগীতা করায় তাদেরকে ধন্যবাদ প্রদান করেন তিনি।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব-৮ এর এএসপি মুকুর চাকমার নেতৃত্বে একটি দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত ছিলেন।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *