বৃষ্টির কারণে হয়নি মোহামেডান-আবাহনী ম্যাচ

বৃষ্টির কারণে হয়নি মোহামেডান-আবাহনী ম্যাচ

প্রবল বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে পানি জমে যাওয়ায় স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মোহামেডান-আবাহনী ম্যাচটি। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় দেশের দুই জনপ্রিয় দলের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রেফারি ও ম্যাচ কমিশনাররা এক ঘন্টা অপেক্ষা করে ম্যাচ স্থগিতের সিন্ধান্ত জানায়। ম্যাচটি কবে কখন পূনরায় অনুষ্ঠিত হবে তা দুই ঘণ্টার মধ্যে জানাবে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি।

দিনের প্রথম ম্যাচের সময় বৃষ্টি হলেও খেলা ভালোভাবেই শেষ হয়েছে। ওই ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *