মশার জ্বালায় বাঁচি না, কোটি কোটি টাকা যায় কোথায়? প্রশ্ন বিচারপতির

মশার জ্বালায় বাঁচি না, কোটি কোটি টাকা যায় কোথায়? প্রশ্ন বিচারপতির

অনলাইন ডেস্ক:

হাইকোর্টে ঢাকা শহরের বায়ু দূষণের একটি মামলার কার্যক্রম চলাকালে বিচারপতি কে এম কামরুল কাদের ঢাকার দুই সিটি করপোরেশনের আইনজীবীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, মশা নিধনে কোটি কোটি টাকা যায় কোথায়?

১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।

বিচারপতি আরো বলেন, মশার জ্বালায় বাঁচি না। মশার জন্য প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ হয়, এই টাকা কই যায়! আল্লাহ ভালো জানেন।

এ সময় সিটি করপোরেশনের আইনজীবী উঠে বললেন, আমরা চেষ্টা করছি।

বিচারপতি আইনজীবীর কথার পরিপ্রেক্ষিতে আবারো বলেন, এসবে হবে না। দুর্নীতি কমান। আমি বলছি না বন্ধ করে দেন। কমান। তাহলেই মানুষ শান্তি পাবে। মশার কামড়ে মানুষ হাসপাতালে যাচ্ছে বেশি।

একই সঙ্গে ঢাকা শহরের বায়ু দূষণ প্রতিরোধে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা দুই সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তর, দুই সিটি করপোরেশন সহ সংশ্লিষ্টদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *