আইপিএলে মাঠে নামার আগে যা বললেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের পর্দা উঠছে আজ। আগামীকালই কলকাতার ইডেন গার্ডেনে মাঠে নেমে পড়বে সাবিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিপক্ষ সাকিবের পুরাতন দল কলকাতা নাইট রাইডার্স। ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছে গেছেন সাকিব। বিমানবন্দরে নামার পর মিডিয়ার মুখোমুখি হন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বলেন, আমি কলকাতায় ফিরেছি। আপনারা জানেন, ইডেন গার্ডেনে বিপুল সংখ্যক দর্শকের সামনে আমি আগেই খেলেছি। এই স্টেডিয়ামে আমার অনেক বেশি স্মৃতি রয়েছে। এখন সব নজর আগামীকালের ম্যাচে দিকে।

সবশেষে সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকদের উদ্দেশ্যে সাকিব বলেন, আমারদের ওপর সমর্থন রাখবেন, পাশাপাশি বিশ্বাসও। আশা করি, সবকিছু আমাদের অনুকূলে থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *