ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসার রিজভী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী মেডিক্যাল বোর্ডকে উদ্ধৃত করে কাদেরের পরিবারের সদস্য ও অন্যদের এ তথ্য জানান।

তিনি আরো জানান, আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

ডা. আবু নাসার বলেন, ওবায়দুল কাদের এখন সুস্থ আছেন। ওনার রক্তচাপ এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আছে।

এর আগে গত ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *