ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি বুধবার

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি বুধবার

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হবে সিঙ্গাপুর সময় ২০ মার্চ বুধবার সকাল ১০টায়। বাইপাস সার্জারি করবেন ডা. ফিলিপ কোহ এর নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিত্সা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী আজ মঙ্গলবার এসব তথ্য জানান। তিনি জানান, কাদেরের রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিত্সার সর্বশেষ অগ্রগতি ও সার্জারীর বিষয়ে পরিবারের সদস্যদের জানান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন নাসিম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *