ওবায়দুল কাদেরের রোগমুক্তির জন্য শুক্রবার বিশেষ দোয়া

ওবায়দুল কাদেরের রোগমুক্তির জন্য শুক্রবার বিশেষ দোয়া

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামী শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।

এতে বিশেষ দোয়া ও মুনাজাতে অংশগ্রহণের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে দেশের সকল মসজিদে ‘বিশেষ দোয়া ও মুনাজাত’ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

পাঞ্জেগানা নামাজের পর মুনাজাতে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া করার জন্য আহ্বানও জানানো হয়েছে।

banglarmukh official

banglarmukh official

এই সাইটের লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *